AUS vs IND: পারথে প্রথম টেস্টে খেলবেন রোহিত শর্মা? উত্তর দিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে প্রথম টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। একান্ত রোহিত খেলতে না পারলে বুমরাহ অধিনায়কত্ব করবেন। কিন্তু রোহিত শর্মা প্রথম টেস্টে খেলেবন কিনা সেটা নিয়ে রহস্যের পর্দা সরালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর।
দলের সঙ্গে ডনের দেশে যাননি রোহিত। কবে অস্ট্রেলিয়া যাবেন রোহিত শর্মা? গত ১ মাসের বেশি সময় ধরেই রোহিতের অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট না খেলা নিয়ে জল্পনা কল্পনা চলছে। জল্পনা চলছে, দ্বিতীয় সন্তান আসতে চলেছে রোহিত এবং রিতিকার পরিবারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই সন্তানের জন্ম হতে পারে।

তবে অস্ট্রেলিয়া পেস ও বাউন্সের পিচে রোহিত বিরাটের খেলার সুবিধা হবেই মনে করেন মঞ্জরেকর। তাঁর কথায়, 'ঘরের মাঠে শেষ সিরিজে টার্নিং পিচে তাদের যথেষ্টই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় পেস এবং বাউন্সের পিচ তাঁদের জন্য স্বস্তিদায়ক হতে পারে। দক্ষিণ আফ্রিকায় শেষ সিরিজে কোহলিকে ভারতের সেরা খেলোয়াড়দের মতো লাগছিল। আমার মতে অস্ট্রেলিয়ায় গিয়ে কোহলি ও রোহিত বাড়ি থেকে দূরে থাকার দূরত্ব ভুলে যাবেন।'
বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে দুটি ম্যাচ জিতেছেন একটি করে ম্যাচ ড্র ও হেরেছেন। এবার প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে না পারলে দ্বিতীয় ম্যাচ থেকে দলে ফিরতে পারেন এবং নেতৃত্ব দিতে পারেন দলকে।
দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় না গেলে প্রস্তুতিতে খামতি নেই রোহিতের। গত বুধবার রিলায়েন্স কপোর্রেট পার্কে দেখা যায় ৩৭ বছর বয়সী ভারত অধিনায়ককে। সেখানে মুম্বই ক্রিকেট সংস্থা এবং রিলায়েন্সের পরিকাঠামো ব্যবহার করে অনুশীলন করেন রোহিত। অস্ট্রেলিয়ায় গিয়ে যাতে সমস্যার মুখে পড়তে না হয় তাই ভারত থেকেই প্রস্তুতি সেরে রাখছেন রোহিত।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও অবনতি হয়েছে ভারতের। টিম ইন্ডিয়া ১ নম্বর স্থান হারিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications