AUS vs IND: অস্ট্রেলিয়ায় গিয়েই প্রস্তুতি শুরু রোহিতের, গোলাপি বলে মহড়াতে মগ্ন ভারত অধিনায়ক, দেখুন ভিডিও
সদ্য পুত্র সন্তানের পিতা হওয়ার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারেননি রোহিত শর্মা। ফলে প্রথম টেস্টে অংশ নিতেও পারেননি। কিন্ত রোহিতের পাখির চোখ এখন অ্যাডিলেড। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। ডনের দেশের পৌঁছে কোনও রকম সময় নষ্ট না করে গোলাপি বলের টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ভারত অধিনায়ক।
পারথ টেস্টের তৃতীয় দিন অর্থাৎ রবিবার অস্ট্রেলিয়ায় পৌঁছচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২৪ নভেম্বরই অস্ট্রেলিয়ায় পৌঁছে যাওয়ার কথা ছিল রোহিতের। সেই মতোই নির্ধারিত দিনেই অস্ট্রেলিয়া পৌঁছে যান হিটম্যান। তবে রবিবার অস্ট্রেলিয়াতে গিয়ে সোমবারই ম্যাচের চতুর্থ দিনে তিনি ভারতীয় দলের ড্রেসিংরুমে পৌঁছে যান। ভারত অধিনায়ককে দেখা গেল কোচ গৌতম গম্ভীরের সঙ্গে এক সঙ্গে সাজঘরে বসে থাকতে। খেলতে না পারলেও তিনি কিন্তু ভারতীয় দলের শিবিরে সময় কাটালেন।

অ্যাডিলেড মানেই আতঙ্ক। এই মাঠের নাম এলেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে আসে ২০২০-২১ সালের সেই ৩৬ অলআউটের স্মৃতি। আবারও সেই আতঙ্কের দিনরাতের টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির সেই মহাগুরুত্বপূর্ণ টেস্টের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
জানা গিয়েছে সোমবার পারথে ভারতীয় দলের শিবিরে পৌঁছে গিয়ে কিছুক্ষণ দলের খেলার দেখেন। এরপর ব্যাট নিয়ে অনুশীলন পিচে ব্যাটিং করতে শুরু করেন রোহিত। প্রায় ৩০ মিনিটের উপর অনুশীলন করেন রোহিত শর্মা। মূলত ভারতীয় দলের রিজার্ভ স্কোয়াডের বোলাররা মুকেশ কুমার, আকাশ দীপরা অধিনায়ককে বোলিং করেন।
CAPTAIN ROHIT SHARMA IS BACK..!!!! 🌟
— Tanuj Singh (@ImTanujSingh) November 25, 2024
- Captain Rohit Sharma working hard in the Nets at Perth ahead of 2nd Test Match. (ESPNcricinfo).https://t.co/27GRDClVJO
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যাট হাতে একেবারেই রান করতে পারেননি রোহিত শর্মা। তাঁকে নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। এবার অ্যাডিলেডে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ভারত অধিনায়ককের জন্য। তাই প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখতে চাইছেন না রোহিত।
IPL 2025: রাহুল না অক্ষর, কে দেবেন দিল্লি দলকে নেতৃত্ব? আভাস দিলেন পার্থ জিন্দাল
প্রথম ম্যাচে রোহিত খেলতে না পারায় জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের অধিনায়কত্ব করেন। আগামী ম্যাচে যে রোহিতই অধিনায়কত্বের দায়িত্বে ফিরবেন সেটা বলাই বাহূল্য।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications