AUS vs IND: রানে ফেরার জন্য কোহলির আদর্শ স্থান অস্ট্রেলিয়া, কামিন্সদের বিরাট সতর্কবার্তা পন্টিংয়ের
চলতি বছরের শুরু থেকে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই বিরাট কোহলি। সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজের পর কোহলিকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কিন্তু কোহলির কেরিয়ারে দেখা গিয়েছে, কঠিন সময়ে বার বার ব্যাট হাতে জ্বলে উঠেন তিনি। বিগত অস্ট্রেলিয়া সফরগুলিতে তাঁর পারফরম্যান্স যথেষ্টই ভালো।
খারাপ ফর্মে থাকা কোহলিকে হালকাভাবে নিলে যে ভুল করবেন প্যাট কামিন্সরা সেটা দেশের ক্রিকেটারদের স্মরণ করিয়ে দিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেন খারাপ ফর্মে থাকলেও কোহলি একজন কিংবদন্তি। ফলে আগামী অস্ট্রেলিয়া সফরে তিনি রানে ফিরতে পারেন। বর্তমান ফর্ম দিয়ে বিরাটের মূল্যায়ন করা ভুল হবে।

একইসঙ্গে পন্টিং আরও বলেছেন, 'আমি জানি অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির পারফরম্যান্স যথেষ্ট ভালো, সে অস্ট্রেলিয়ায় খেলতে ভালোবাসে। আমি জানি অতীতে কোহলি এখানে এসে রান করেছে। তাই কোহলির জন্য এটাই ঘুরে দাঁড়ানোর আদর্শ স্থান। তাই আমি মনে করি কোহলি এখানে রানে ফিরতেই পারেন।'
কোহলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ টেস্টে ১৩৫২ রান করেছেন। তাঁর গড় ৫৪.০৮। এরমধ্যে আছে ছয়টি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি। এই পরিসংখ্যান বলে দিচ্ছে অতীতে কতটা ভালো পারফরম্যান্স করেছেন বিরাট অজিদের বিরুদ্ধে। তবে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে তিন ম্যাচে মাত্র ৯৩ রান করেছেন। বছরভর তাঁর ব্যাটে নেই খুব একটা বড় রান। ফলে কঠিন পরিস্থিতিতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন কোহলি।
তবে কোহলির সাম্প্রতিক পরিসংখ্যান যে খুব উদ্বেগের তা মনে করেন পন্টিং। তিনি বলেছেন, 'আমি একটা পরিসংখ্যান দেখছিলাম তাতে দেখলাম শেষ পাঁচ বছরে কোহলি মাত্র তিনটি শতরান করেছেন।আমার কাছে এটা ঠিক মনে হয়নি। যদি ঠিক হয় তাহলে টপ অর্ডার ব্যাটারের জন্য অত্যন্ত উদ্বেগের।' কোহলিকে তাঁর পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি পন্টিং।
ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে না পারে সেক্ষেত্রে হয়তো কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। সেই তালিকায় নাম আছে বিরাট কোহলির। ফলে কোহলির জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications