AUS vs IND: খেলায় থাকে নাটকীয় উপদান.., কোহলির অবসর প্রসঙ্গে বিরাট মন্তব্য অজি দলনেতা কামিন্সের
ভারতীয় দল অস্ট্রেলিয়ায় আসার পর থেকেই ফোকাসে ছিলেন বিরাট কোহলি। তিনি কেমন খেলবেন, সেদিকেই ছিল সবার নজর। পারথ টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি প্রত্যাশার পারদ বৃদ্ধি করেছিলেন কিং কোহলি। কিন্তু তার পর থেকে সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে ভালো খেলতে পারেননি। যা বজায় থেকেছে অস্ট্রেলিয়া সফরে শেষ ইনিংসেও।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাট থেকে এসেছে ১৯০ রান। কোহলির নামের সঙ্গে এই পরিসংখ্যান মিলছে না। এই বিরাট যেন অতীতের ছায়া মাত্র। ফলে রোহিতের মতোই তাঁর অবসরের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। এই পরিস্থিতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী সিরিজে বিরাট কোহলির খেলার সম্ভাবনা ক্ষীণ। মাঠে বিরাট কোহলি বিরুদ্ধে খেলা যে মিস করবেন তা জানাতে ভুল করলেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

একইসঙ্গে কামিন্স আরও বলেন, সত্যিই তাঁর সাথে খেলা উপভোগ করেছি। আপনি জানেন, গত এক দশক ধরে কোহলি তারকা ব্যাটারদের একজন। সবাই জানে, যদি আপনি তাঁর উইকেট পান তবে এটি একটি ম্যাচ জেতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটা মানতেই হবে এটি কোহলির শেষ সিরিজ হলে এটি দুঃখজনক হবে।
ব্যর্থতার অন্ধকার থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না বিরাট কোহলি। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ইনিংসেও বিরাটের ব্যাট থেকে আসেনি বড় রান। এবার কি অবসর নেবেন, নাকি ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নেবেন। আসলে বিরাটদের জীবেনর চিত্রনাট্যতো ঈশ্বর লেখেন।












Click it and Unblock the Notifications