AUS vs IND: ওপেনিংয়ের থেকেও সমস্যা বেশি মিডল অর্ডারে, বিরাট-পন্থদের ব্যর্থতাই উদ্বেগ বাড়াচ্ছে ভারতের
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ ম্যাচ। তিনটি ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১। পারথে প্রথম টেস্ট ম্যাচ জিতলেও, অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। গাব্বায় তৃতীয় টেস্ট বরুণ দেবের কৃপায় কোনও ক্রমে ড্র করেছে ভারত। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।
রোহিত শর্মা প্রথম টেস্ট খেলতে পারেননি। দলে ফিরে তিনি মিডল অর্ডারে ব্যাট করছেন। পারথে দ্বিতীয় ইনিংস বাদ দিলে রাহুল-যশস্বীর ওপেনিং জুটি এখনও পর্যন্ত সাফল্য পায়নি। ফলে রোহিতকে ফের ওপেনিংয়ে ফেরানোর দাবি উঠেছে। কিন্তু ভারতীয় দলের ওপেনিংয়ের সমস্যা থেকেও মিডল অর্ডারের পরিস্থিতি আরও উদ্বেগজনক।

পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় ইনিংসে গিল ২৮, কোহলি ১১, পন্থ ২৮ এবং রোহিত ৬ রান করেন। পিঙ্ক বল টেস্টে ভারত হেরে যায় এবং সিরিজে সমতা ফেরায়। এবার আসা যাক গাব্বার পরিসংখ্যানে। শেষ ম্যাচে গিল ১, কোহলি ৩, পন্থ ৯ এবং রোহিত ১০ রানে আউট হন। মিডল অর্ডারে চার প্রধান ব্যাটারের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। নীতীশ রেড্ডি ধারাবাহিকভাবে ভালো খেলেন। এমনকি গাব্বায় জাদেজাও মিডল অর্ডারে নেমে মানরক্ষা করেন।
ওপেনিংয়ে নেমে এখনও পর্যন্ত খারাপ খেলেননি রাহুল। ফলে যশস্বী ওপেনিংয়ে জায়গা পাকা। ফলে রাহুলকে ওপেনিং থেকে সরালে খুব একটা লাভ হবে না ভারতের। বরং বক্সিং ডে টেস্টের আগে ভারতকে জোর দিতে হবে মি্ডল অর্ডারে। কারণ মিডল অর্ডার এই সিরিজে একেবারেই ফ্লপ।
উদ্বেগরে আরও একটি জায়গা মহম্মদ সিরাজের পারফরম্যান্স। বুমরাহের পর তিনিই ভারতীয় দলের দ্বিতীয় পেসার। কিন্ত পারথ বাদ দিলে এখনও সেভাবে বল হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। ফলে তাঁকে নিয়েও চিন্তাভাবনা করার সময় এসেছে। আকাশ দীপ গাব্বায় সুযোগ পেয়েছেন। কিন্ত সিরাজকে বসালে খেলাতে হবে রানাকে। কিন্তু পারফরম্যান্সও খুব একটা ভালো নয়।












Click it and Unblock the Notifications