Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: চূড়ান্ত গোপনীয়তার সঙ্গেই পারথ টেস্টের প্রস্তুতি সারবে টিম ইন্ডিয়া, অনুশীলন শুরু রাহু‌লদের

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল খেলবে না কো‌নও প্রস্তুতি ম্যাচ। ভারতীয় এ দলের সঙ্গে ১৫ নভেম্বর থেকে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও তা বাতিল করে দেওয়া হয়েছে। টিম ম্যাজেমমেন্ট ম্যাচ খেলার থেকে নেটে অনুশীলনকেই বেছে নিয়েছে। কঠোর অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। অনুশীলনের ছবি যাতে বাইরে না আসে তার কড়া সতর্কতা নিচ্ছে টিম ম্যানেজেমন্ট।

ভারতীয় দলের সদস্যরা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে অনুশীলন‌। কেএল রাহুল, যশস্বী জয়সওয়ালরা মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছেন। তবে অস্ট্রেলিয়ার একটি প্রথমসারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারতীয় দল ওয়াকার মাঠে চার দিনের একটি কঠোর শিবির করবে। সেটাই হবে ভারতীয় দলের চূড়ান্ত প্রস্তুতি।

AUS vs IND

পারথ স্টেডিয়াম জুড়ে কার্যত লকডাউনের মতো পরিস্থিতি, সাধারণ মানুষের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি নেই এখন। শুধু তাই নয় ভারতীয় দলের অনুশীলনের সময় স্টেডিয়ামের গ্রিল গুলি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে বাইরে থেকে অনুশীলন না দেখা যায়। এমনকি ভারতীয় দলের অনুশীলনের সময় যারা উপস্থিত থাকবেন তাঁদের মোবাইল ফোন ব্যবহার করা কঠোর ভাবে নিষিদ্ধ।


মাঠকর্মী বা স্টেডিয়ামের সঙ্গে যুক্ত যে ব্যক্তিরা ভারতীয় দলের অনুশী‌লনের সময় সেখানে উপস্থিত থাকবেন তাঁরা কোনওভাবে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট অন্যন্ত গোপনীয়তার সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি সারা পরিকল্পনা নিয়েছে। এরআগে ২০২২ সালের টি২০ বিশ্বকাপের সময়ও গোপনীয়তার সঙ্গে অনুশী‌লন করেছিল ভারতীয় দল। এবারও অস্ট্রেলিয়া সফরে একই নীতি অবলম্ব‌ন‌ করছে টিম ইন্ডিয়া।

ভারতীয় দলের কাছে প্রথম চ্যালেঞ্জ পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। তার উপর পারথ মানেই অতিরিক্ত পেস ও বাউন্স। এরআগে পারথ টেস্টে মাত্র ১ বার জয় পেয়েছে ভারত। বাকি সব ম্যাচেই হারতে হয়েছে। তবে এবারই প্রথম পারথ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়ে‌ন্ট টেবলেও অবনতি হয়েছে ভারতের। টিম ইন্ডিয়া ১ নম্বর স্থান হারিয়েছে। এই পরিস্থিতিতে ফাইনাছলে জায়গা করতে হল অস্ট্রেলিয়া সিরিজে শুধু জিতলেই হবে না একইসঙ্গে কঠিন অঙ্কও মে‌লাতে হবে রোহিত শর্মাদের। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+