AUS vs IND: পিঙ্ক বলে নয়া নজির গড়লেন স্টার্ক, ছয় উইকেট নিয়ে শুনতে হল আইপিএল নিয়ে ভালোবাসার কথাও

চোটের জন্য জশ হ্যাজেলউড খেলেত পারছেন না অ্যাডিলেডে দিন রাতের টেস্ট ম্যাচে। কিন্তু হ্যাজেলউডের অভাব প্রথম ইনিংসে বুঝতেই দিলেন না মিচেল স্টার্ক। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে ভারত পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে ১৮০ রানেই গুটিয়ে গেল। দিন-রাতের টেস্টে বল হাতে যে স্টার্ক এখনও সেরা সেটা ফের একবার প্রমাণ করলেন।

শুক্রবার যশস্বী, রাহুল, বিরাট, নীতীশ রেড্ডি, আর অশ্বিন, হর্ষিত রানার মতো ছয় ভারতীয় ব্যাটারকে সাজঘরে ফেরালেন সেইসঙ্গে চার বার গোলাপি বলের টেস্টে পাঁচ উইকেট সংগ্রহ করলেন। এখনও পর্যন্ত পিঙ্ক বলের টেস্টে সর্বাধিক ৫ উকেট স্টার্কের দখলে। এই নিয়ে চার বার পিঙ্ক বলের টেস্টে পাঁচ উইকেট নিলেন অজি তারকা পেসার। এই রেকর্ড বিশ্বের কোনও বোলারের নেই। হ্যাজেলউড, ইয়াসির শাহ, ট্রেন্ট বোল্ট প্রত্যেকে দুইবার করে পাঁচ উইকেট নিয়েছেন।

এখানেই শেষ নয়, পিঙ্ক বল টেস্টে উইকেট সংখ্যার নিরিখেও সর্বোচ্চ আসনে রয়েছেন স্টার্কই। বিশ্বের প্রথম বোলার হিসেবে পিঙ্ক বল টেস্টে ৭০ উইকেট নেওয়ার নজির সৃষ্টি করলেন অজি তারকা। শুক্রবারের ইনিংসের পর স্টার্কের উইকেট সংখ্যা ৭১। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ারই নাথান লিয়ঁ। তাঁর উইকেট সংখ্যা ৪৩। তৃতীয় স্থানে থাকা হ্যাজেলউডের উইকেট সংখ্যা ৩৭।

সদ্য আইপিএল নিলামে স্টার্কের দাম রেকর্ড সংখ্যা কমেছে। গত মরশুমে স্টার্ককে কেকেআর ২৪.৭৫ কোটিতে দলে নিয়ে রেকর্ড সৃষ্টি করেছিল, এবার ১১.৭৫ কোটিতে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু শুক্রবার পিঙ্ক বলে ছয় উইকেট নিয়েও আইপিএলের কথাই শুনতে হল স্টার্ককে। বাউন্ডারি লাইনের সামনে আসতেই ভারতীয় দর্শকরা বলে উঠেন স্টার্ক আইপিএল খেলতে ভালোবাসেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দিনের প্রথম বলেই যশস্বীকে আউট করেন। সেইসঙ্গে বদলার প্রসঙ্গও উঠে আসে. পারথ টেস্টের সময় স্টার্ককে উদ্দেশ্য করে জয়সওয়াল বলেন, 'খুব আস্তে বল করছ আমাকে'। এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এবার অ্যাডিলেডে যশস্বীকে প্রথম ওভারের প্রথম বলে ফিরিয়ে বদলাটা নিয়ে নিলেন অজি পেসার।

শুক্রবার দিনের শেষে স্টার্ক বলেন, আমার লক্ষ্য ছিল উইকেটে বল রাখা। প্রথম থেকে সেই চেষ্টাই করে যাইষ আমরা জানি ভারতীয় দলের ব্যাটিং কতটা শক্তিশালী। আগামীকাল আমাদের সুযোগ আছে ম্যাচের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+