AUS vs IND: পারথের জয় ভুলে আগামী ম্যাচগুলিতে মনোনিবেশ করো, রোহিতদের পরামর্শ অমরনাথের
বর্ডার-গাভাসকর ট্রফিতে দুরন্তভাবেই সূচনা করেছে ভারতীয় দল। পারথে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া বিরাট ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। আগামী ৬ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে পিঙ্ক বলের টেস্ট। এই সিরিজের ফলাফলের উপরে ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ভাগ্য নির্ভর করছে।
কিন্তু প্রথম ম্যাচ জিতলেও ভারতীয় দলকে অতিরিক্ত কোন আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মহিন্দার অমরনাথ। মাইখেলকে দেওয়া একান্ত একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সিরিজের সূচনাটা ভালো হয়েছে। কিন্তু এখনও অনেকগুলি ম্যাচ বাকি আছে। ফলে ভারতীয় দলকে সতর্ক করে দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার।

আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে ভারতীয় দলকে অমরনাথ পরামর্শ দিয়েছেব প্রথম ম্যাচ ভুলে অ্যাডিলেডে মাঠে নামার। অমরনাথের কথায়, আমাদের একটি করে ম্যাচ জিততে হবে এবং প্রতিটি ম্যাচেই সমান গুরুত্ব দিতে হবে।
চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউড। ফলে অজি দলের বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হবে। প্রায় দুই বছরের বেশি সময় পর আবার পিঙ্ক বলে ম্যাচ খেলতে নামছে ভারত। শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে পিঙ্ক বল টেস্টের স্মৃতি একেবারেই ভালো নয় ভারতীয় দলের কাছে।
এর আগে এই মাঠে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন। পারথে প্রথম টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত। তার উপর দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান দলে ফেরায় দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে রদবদল হবে।












Click it and Unblock the Notifications