AUS vs IND: বেল বদলের পর এই নিয়ে দ্বিতীয়বার আউট লাবুশেন, বিরাটের বুদ্ধিতেই ব্রডকে মনে করালেন সিরাজ?
AUS vs IND: অ্যাডিলেড টেস্টে শাস্তির কোপে পড়েছিলেন আইসিসির আচরণবিধি লঙ্ঘনে। আর্থিক জরিমানাও হয়েছিল মহম্মদ সিরাজের। তাকে অবশ্য থোড়াই কেয়ার মহম্মদ সিরাজের।
গাব্বাতেও বিদ্রুপের মুখে পড়তে হলো সিরাজকে। তারই মধ্যে তিনি যে কাণ্ড ঘটালেন তা নিয়ে চলছে তুমুল চর্চা।

আজ অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৩তম ওভারের ঘটনা। বল করছিলেন সিরাজ, ব্যাটার মার্নাস লাবুশেন। হঠাৎই সিরাজ বল করার পর সোজা হাঁটা দেন ব্যাটারের প্রান্তের দিকে। সিরাজ লাবুশেনকে কিছু বললে লাবুশেনও সিরাজের উদ্দেশে কিছু বলেন। কী কথা হয়েছে তা জানা যায়নি এখনও।
লাবুশেনের কথায় কর্ণপাত না করে সিরাজ গিয়ে উইকেটের দুটি বেলের অবস্থান বদলে দেন। অবাক হয়ে দেখতে থাকেন লাবুশেন। একটি বেল পড়ে যায়, সেটি তুলে সিরাজ উইকেটের উপর রেখে ফের বোলিং করার জন্য হাঁটা দেন।
সেই সময় লাবুশেন ওই বেল দুটির অবস্থান বদলে আগের অবস্থায় নিয়ে আসেন। মনে করা হচ্ছে, লাবুশেনের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতেই এই কৌশল নিল ভারত। কেন না, গত বছর আগেও লাবুশেন ঠিক এমনই পরিস্থিতিতে পড়েছিলেন।
How good is this exchange between Siraj and Labuschange? #AUSvIND pic.twitter.com/GSv1XSrMHn
— cricket.com.au (@cricketcomau) December 15, 2024
সেবার ওভাল টেস্টে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড লাবুশেনের ব্যাটিংয়ের সময় উইকেটে বেলের অবস্থান বদলে দিয়েছিলেন। ঠিক যেটা এদিন করেন সিরাজ। তার পরের বলেই আউট হয়েছিলেন লাবুশেন। এদিন অবশ্য তিনি বেল ফ্লিপ কাণ্ডের পরের বলেউ আউট হননি।
তবে পরের ওভারেই আউট হন। ভাগ্য বদলের জন্য বেল ফ্লিপ বা বেলের অবস্থান বদলানোর ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। উল্লেখ্য, বোলাররা প্রায়ই নিজেদের ভাগ্য ফেরাতে নানা কৌশল অবলম্বন করেন। অনেকে নানা কুসংস্কারেও বিশ্বাসী।
২০১৯ সালের অ্যাশেজ চলাকালীন এভাবেই বেলের অবস্থান বদলেছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ঁ। তার পরেই ইংল্যান্ডের জো রুট ও ররি বার্নস আউট হয়েছিলেন। এ ছাড়া সেঞ্চুরিয়নে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮ ওভারের শেষে গিয়ে উইকেটের বেল বদলে দিয়েছিলেন।
এদিন সিরাজের বোলিংয়ের সময় তাঁকে উৎসাহিত করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। ফলে তিনিই সিরাজকে এই বুদ্ধি দিয়েছিলেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে। ৩৩.২ ওভারে লাবুশেন দলের ৭৫ রানের মাথায় আউট হন। লাবুশেন তিনে নেমে ৫৫ বল খেলে ১২ রান করেন। নীতীশ কুমার রেড্ডির বলে তাঁর ক্যাচ ধরেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications