AUS vs IND: স্মিথের জোড়া ক্যাচ মিসেও সিডনিতে দাপট অস্ট্রেলিয়ার, বিরাট কোহলির রোগ সারছে না

AUS vs IND: স্টিভ স্মিথ জোড়া ক্যাচ তালুবন্দি করতে না পারা সত্ত্বেও সিডনি টেস্টে ভারতকে চাপেই রেখেছে অস্ট্রেলিয়া। চা বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ১০৭।

ঋষভ পন্থ ৮০ বলে ৩২ ও রবীন্দ্র জাদেজা ৫০ বলে ১১ রানে অপরাজিত আছেন। যদিও ব্যক্তিগত তিন রানের মাথায় জীবন পেয়েছেন জাড্ডু।

AUS vs IND

ভারতীয় ইনিংসের ৩৪তম ওভারে স্কট বোল্যান্ডের পঞ্চম বল জাদেজার ব্য়াট ছুঁয়ে দ্বিতীয় স্লিপের দিকে যায়। কিন্তু স্টিভ স্মিথ সেই লোপ্পা ক্যাচ ফেলেন। এর আগে বোল্যান্ডের বলেই স্টিভ স্মিথ সঠিকভাবে তালুবন্দি করতে পারেননি বিরাট কোহলির ক্যাচ।

সেই ক্যাচ ধরতে পারলে বিরাট প্রথম বলেই শূন্য রানে আউট হতেন। আম্পায়ার জোয়েল উইলসন শেষ পর্যন্ত বিরাটকে নট আউট দেন। প্রথমে তাঁর মনে হয়েছিল বল ধরার সময় স্মিথের আঙুল বলের নীচেই ছিল। কিন্তু তারপরেই বল মাটি স্পর্শ করে।

স্মিথ বলটি তুলে দিলে তা ধরেছিলেন মার্নাস লাবুশেন। কিন্তু বিরাটকে আউট দেননি তৃতীয় আম্পায়ার। স্মিথ অবশ্য বলেন, ওটা ১০০ শতাংশ নিশ্চিত ক্যাচ ছিল। কোনও সংশয় নেই। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা তা মেনে নিচ্ছি।

বিরাট অবশ্য এই জীবন পাওয়ার ফায়দা তুলতে ব্যর্থ। ভালো ব্য়াটিং করছিলেন, ছাড়ছিলেন বল। কিন্তু ফের পুরানো রোগের শিকার হলেন। স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের লাইনের বল তাড়া করতে গিয়ে আবারও ক্যাচ দিলেন। বিউ ওয়েবস্টার ক্যাচ ধরতেই কোহলি ৬৯ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন। কোনও চার বা ছয় মারতে পারেননি।

যশস্বী জয়সওয়াল ২৬ বলে ১০, লোকেশ রাহুল ১৪ বলে ৪, শুভমান গিল ৬৪ বলে ২০ রানে আউট হন। এরপর থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন পন্থ ও জাদেজা। পন্থ বেশ কয়েকবার চোটও পান। কখনও বল গিয়ে লাগে কাঁধে। আইসপ্যাক লাগিয়ে শুশ্রূষা চলে। মিচেল স্টার্কের বল লাগে হেলমেটেও। কনকাসন টেস্ট হয়। এ ছাড়াও পন্থের গায়ে বেশ কয়েকবার বল লেগেছে।

স্কট বোল্যান্ড ২টি এবং মিচেল স্টার্ক ও নাথান লিয়ঁ ১টি করে উইকেট নিয়েছেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২৫ ওভারে ৩ উইকেটে ৫৭। দ্বিতীয় সেশনে উঠেছে মাত্র ৫০ রান।

এদিকে, খারাপ ফর্মের কারণে রোহিতকে বসতে হলে বিরাট কেন ছাড় পাবেন, এমন প্রশ্নও উঠছে সোশ্যাল মিডিয়ায়। পারথ টেস্টে শতরান বাদ দিলে বিরাট চূড়ান্ত ব্যর্থ। সেই সঙ্গে তাঁর ব্যাটিংয়ের রোগ সারাতে হেড কোচ বা সাপোর্ট স্টাফদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+