Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: শীর্ষস্থান ফিরে পেলেন বুমরাহ, আইসিসির তালিকায় বিরাট উন্নতি করলেন যশস্বীও

রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথ টেস্টে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে অসামান্য বোলিং করেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ। তারই পুরস্কার পেলেন বুমরাহ। আইসিসি টেস্টের ক্রম তালিকায় এক নম্বর জায়গা ফিরে পেলেন ভারতীয় দলের তারকা পেসার।

কয়েক মাস আগেই রবিচন্দ্রন অশ্বিনকে টপকে টেস্টে আইসিসির বোলারদের তালিকায় এক নম্বর জায়গাটা দখল করেছিলেন ভারতের তারকা বোলার বুমরাহ। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ টেস্ট ম্যাচ খেলতে না পারার জন্য এক নম্বর জায়গা হারান বুমরাহ। ১ নম্বর জায়গা দখল করেন রাবাডা।

এমনকি রাবাডা, হ্যাশেলউডের পর তিন নম্বর স্থানে চলে যান ভারতীয় দলের তারকা পেসার। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েছেন বুমরাহ। তারপরে ফের একবার এক নম্বর জায়গা ফিরে পেয়ে গেলেন বুমরাহ। পারথে ভালো খেলার মূল্যও পেলেন তিনি।

বুধবার আইসিসির পক্ষ থেকে ত্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বর্তমানে ৮৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছেন বুমরাহ। ৮৭২ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার রাবাডা। ৮৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার।

এদিকে প্রথম টেস্ট খেলতে না পারার জন্য ক্রম তালিকায় অবনতি হল রবীন্দ্র জাদেজার। বোলারদের তালিকায় ৭ নম্বরে রয়েছেন জাদেজা। প্রথম দশে আর কোন ভারতীয় বোলার নেই।
এদিকে ক্রম তালিকায় দুই ধাপ উন্নতি করলেন যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত শতরান করেছেন যশস্বী। এর ফলে ব্যাটারদের তালিকায় ২ নম্বরে উঠে এলেন ভারতীয় ওপেনার। তাঁর বর্তমান পয়েন্ট ৮২৫।

৯০৩ নিয়ে শীর্ষে রয়েছেন জো রুট। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম দশে আছেন ঋষভ পন্থ। তিনি রয়েছেন ৬ নম্বরে। বিরাট কোহলি নয় ধাপ উন্নতি করেছেন বর্তমানে তাঁর স্থান ১৩ নম্বরে। পারথ টেস্টে শতরান করেছেন বিরাট কোহলি। ফলে ক্রম তালিকায় অনেকটা উন্নতি করলেন কোহলি। আবার প্রথম দশে স্থান ফিরে পাওয়ার দিকেই এগিয়ে চলেছেন কিং কোহলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+