AUS vs IND: জাদেজাকে নিয়ে ইচ্ছাকৃত কুৎসা, মেলবোর্নে বাতিল হয়ে গেল প্রীতি ম্যাচ, বিতর্ক অব্যাহত
ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর হবে আর তাতে কোনও কোনও বিতর্ক হবে না! তাই হয় নাকি। চলতি বর্ডার-গাভাসকর সিরিজে ট্রাভিস হেডের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন মহম্মদ সিরাজ। তবে মাঠের গণ্ডি ছাড়িয়ে এবার বিতর্ক মাঠের বাইরে। যা মেলবোর্নের আবহাওয়ার উষ্ণতাকেও হার মানাবে।
শনিবার রবীন্দ্র জাদেজার সাংবাদিক সম্মেলন নিয়ে বিতর্কের সূত্রপাত, যার রেশ বজায় থাকল রবিবারও। শনিবার ভারতের প্রথম অনুশীলন সেশনের পরে, রবীন্দ্র জাদেজার সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিল বিসিসিআই। সীমিত সময়ের জন্য সাংবাদিক সম্মলেনটি স্পষ্টতই ভারতীয় সাংবাদিকদের জন্য সীমাবদ্ধ। কিন্তু তার পরেও অস্ট্রেলিয়ার মিডিয়া টিম পূর্ব সমন্বয় ছাড়াই অস্ট্রেলিয়ান সাংবাদিকদের আমন্ত্রণ জানায়।

জানা গিয়েছে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়ার পরে মেলবোর্নে থাকা ভারতীয় সাংবাদিকরাও এই ম্যাচ খেলতে চাননি। ফলে প্রীতি ম্যাচটি বাতিল করা হয়। জাদেজাকে নিয়ে বিতর্কের মধ্যেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত গোটা বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে।
মেলবোর্নের জাংশন ওভালে রবিবার বেলায় হওয়ার কথা ছিল প্রীতি ম্যাচটি। যে ম্যাচে দুই দেশের সাংবাদিকরা অংশ নেবেন। কিন্তু জাদেজার বিরুদ্ধে অস্ট্রেলিয়ান মিডিয়া যেভাবে মন্তব্য করছে তা ভালো ভাবে নেয়নি ভারত। তার ফলে এই ম্যাচ বয়কট করে ভারতীয় সাংবাদিকরা। টিম ইন্ডিয়ার মিডিয়া ম্যানেজার জানিয়ে দেন, একাধিক সাংবাদিক এই ম্যাচ বয়কট করায় খেলার লোক হচ্ছে না, তাই ম্যাচ বাতিল হয়ে যায়।
তবে কিছু অস্ট্রেলিয়ান মিডিয়া দাবি করছে যে জাদেজা ইংরেজিতে প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। একটি অস্ট্রেলিয়ান মিডিয়া দাবি করেছে, জাদেজা ইংরেজিতে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে অজি মিডিয়ার প্রতিনিধিরা বিস্মিত এবং বিভ্রান্ত হয়েছিল। এটি স্পষ্টতই একটি বিরক্তিকর পরিস্থিতি ছিল যে সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়েছিলেন।
তবে জানা গিয়েছে শেষ দিকে অজি সাংবাদিকরা উপস্থিত হয়েছিলে, ফলে তাদের প্রশ্ন নেওয়া সম্ভব হয়নি. ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার প্রশ্নকারীরকে তাঁকে জানিয়ে দেন, ক্ষমা করবেন, আমাদের কাছে অত সময় নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে টিম বাস আমাদের জন্য অপেক্ষা করছে।












Click it and Unblock the Notifications