Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: ডনের দেশে পাঁচ মাঠে মহারণ, কোথায়-কেমন পারফরম্যান্স ভারতের? জানুন পরিসংখ্যান

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে পারথে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট। দীর্ঘদিন পর পাঁচ ম্যাচের সিরিজ হবে। বিগত দুটি সফরে অস্ট্রেলিয়া থেকে বর্ডার-গাভাসকর ট্রফি নিয়েই ফিরেছে ভারতীয় দল। এবার কিন্তু ভারতীয় দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। এবার পাঁচটি ম্যাচ হবে পারথ, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে। অতীতে এই মাঠ গুলিতে ভারত-অস্ট্রেলিয়া দলের পারফরম্যাম্স কেমন‌? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই নজর রাখা যাক পারথের দিকে। ২০০৭-০৮ সাল থেকে বর্ডার-গাভাসকর ট্রফিতে এই মাঠ অন্তর্ভুক্ত হয়েছে। এখনও পর্যন্ত এই মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির তিনটি টেস্ট ম্যাচ হয়েছে। ভারত একটি ম্যাচ জিতেছে, অজিরা জয় পেয়েছে দুটি ম্যাচে। ২০০৮ সালে প্রথমবার ধোনির নেতৃত্বে এই মাঠে জয় পায় ভারত। এরপরে ২০১২ সালে ভারত ইনিংস ও ৩৭ রানে হারে। ২০১৮ সালে ১৪৬ রানে হারে। শেষ বার বর্ডার-গাভাসকর ট্রফির কোনও ম্যাচ এখানে হয়নি।

-

এরপর দ্বিতীয় নাম ব্রিসবেন যা গাব্বা নামেই বেশি পরিচিত। ২০০৩-০৪ সাল থেকে বর্ডার-গাভাসকর ট্রফিতে এই মাঠ অন্তর্ভুক্ত হয়েছে। এখনও পর্যন্ত এই মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির তিনটি টেস্ট ম্যাচ হয়েছে। ভারত একটি ম্যাচ জিতেছে, অজিরা জয় পেয়েছে ১ ম্যাচে। একটি ম্যাচ ড্র হয়েছে। ২০০৩-০৪ সালে সৌরভের নেতৃত্বাধীন ভারত এই ম্যাচে ড্র করে। ২০১৪ সালে এই মাঠে ভারত হারে। তবে ২০২১ সালে ঋষভ পন্থে মাহিকাব্যিক ব্যাটিংয়ে ভর করে ভারত এখানে জয় পায়।

এবার নজর রাখা যাক সিডনির মাঠের দিকে। অস্ট্রেলিয়ার রাজধানী শহরে এই মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির সাকতটি টেস্ট ম্যাচ হয়েছে। ভারত একটি ম্যাচও এখানে জিতে পারেনি, অস্ট্রেলিয়ানরা জয় পেয়েছে ৩ ম্যাচে। চারটি ম্যাচ ড্র হয়েছে। সিডনির মাঠে সাধারণত নিউ ইয়ার টেস্ট হয়।

এবার তালিকার চতুর্থ নাম মেলবোর্ন। বিশ্ব ক্রিকেটের ঐতিহ্যমণ্ডিত এই মাঠে এখন পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফির সাতটি টেস্ট ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়ার জয়ের সংখ্যাই বেশি। অজিরা এই মাঠে চারবার জিতেছে। অন্যদিকে ভারত দুটি ম্যাচে জয় পেয়েছে একটি ম্যাচ ড্র হয়েছে। শেষ চারটি বর্ডার-গাভাসকর ট্রফিতে এই মাঠে বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হয়েছে।

AUS vs IND: প্রথম টেস্টে ভারতীয় দলের বোলিংয়ে থাকবে বড় চমক! তারকা ব্যাটসম্যানই করতে পারেন বল
অ্যাডিলেডে এখন পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফির সাতটি টেস্ট ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়া এই মাঠে চারবার জিতেছে। ভারত জিতেছে দুই বার একটি ম্যাচ ড্র হয়েছে। ভারত ১৯৯৯ সালে প্রথম বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচ এই মাঠে খেলে। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে এসে ব্রিসবেনে প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে ড্র করে। রাহুল দ্রাবিড় সেই ম্যাচে অসাধারণ খেলেছিলেন। ২০১৮ সালে আবার এই মাঠে জয় পায় ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+