AUS vs IND: পিচের মধ্যে বড় ফাটল, কেমন হবে ওয়াকায় প্রথম ম্যাচে উইকেটের চরিত্র? রইল বিরাট আপডেট
মাঝে আর মাত্র কয়েক ঘণ্টা। শুক্রবার থেকে পারথে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজের সূচনা। পারথে মানেই অতিরিক্ত পেস এবং বাউন্স সহায়ক উইকেট। বর্ডার-গাভাসকর ট্রফির সূচনা লগ্নে পারথে প্রথম ম্যাচে কেমন হবে পিচের চরিত্র, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বুধবার উইকেট কেমন হবে তা নিয়ে বিরাট আপডেট দিলেন পিচ কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড।
পারথে অসময়ে বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই, এর ফলে পিচ তৈরির কাজ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই পারথের ২২ গজে একাধিক ফাটল তৈরি হয়েছে যাকে স্নেক ক্রাকস নামে উল্লেখ করা হচ্ছে। কিন্তু এই স্নেক ক্রাকস কতটা ম্যাচে প্রভাব ফেলতে পারে বা উইকেট ম্যাচের দিনগুলিতে কেমন আচরণ করবে তা নিয়ে আপডেট দিয়েছেন পিচ কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড।

একইসঙ্গে তিনি বলেন, প্রথম দিকে পিচ তৈরির কাজ ভালোভাবেই এগোচ্ছিল কিন্তু সোমবার ও মঙ্গলবার বৃষ্টির জন্য কাজ ব্যাহত হয়, তবে শেষ দিন রোদ উঠলে কাজ ভালোভাবে সম্পন্ন করা যাবে। ম্যাচের মধ্যে বৃষ্টি হলে তা উইকেটের চরিত্রে তেমন প্রভাব ফেলবে না বলেই আমি মনে করি। তবে ম্যাচে অনিয়ন্ত্রিত বাউন্স থাকবে।ম্যাচের আগে বৃষ্টি হলেও খেলার সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
📸📸
— BCCI (@BCCI) November 19, 2024
Getting Perth Ready 🙌#TeamIndia | #AUSvIND pic.twitter.com/E52CHm1Akv
অন্যদিকে বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচগুলি ডিডি স্পোর্টসে বিনামূল্যে দেখা যাবে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম ম্যাচ. পারথে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল ৭-৫০ মিনিটে। ভারতীয় দলের কাছে এই সিরিজ অবশ্য কঠিন একটা পরীক্ষা এবং খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications