Asian Games 2023: গিল-রাহুলের রেকর্ড ভাঙলেন, সেঞ্চুরি করে নতুন নজির গড়লেন যশস্বী

Asian Games 2023: টেস্টের পর এবার টি২০। আন্তর্জাতিক ক্রিকেটে ফের শতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল। শুধু সেঞ্চুরি করলেন না একইসঙ্গে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে ম্যাচে একটি রেকর্ডও গড়লেন তরুণ এই ভারতীয় ক্রিকেটার। টি২০ ফর্ম্যাটে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে শতরান করলেন যশস্বী।

এরআগে টি২০ ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ড ছিল শুভমন গিলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন গিল। তার আগে এই রেকর্ড ছিল লোকেশ রাহুল, সুরেশ রায়নার। সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী।

Asian Games 2023: ভারত

ক্রমতালিকায় এগিয়ে থাকার সৌজন্যে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলতে নামে ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। অধিনায়ক ঋতুরাজের সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী।

ঋতুরাজ একটা দিক আগলে রাখলেও, যশস্বী শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। ফলে মাত্র ৯.৫ ওভারেই প্রথম উইকেটে ১০৩ রান উঠে যায়। মাত্র ৪৮ বলে ১০০ করেন তিনি। যশস্বীর ইনিংসে ৮টি চার ও ৭টি ছক্কা। স্ট্রাইক রেট ২০৪.০৮।

জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের মাঠকে ক্রিকেটের জন্য উপযুক্ত বলা যাবে না। বল উঠছে, নামছে, আচমকা টার্ন নিচ্ছে বল। পাড়ার ক্রিকেটে এমন পিচ দেখা যায়। সেখানেই কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতীয়। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ২৩ বলে ২৫ করে সাজঘরে ফেরেন। তিলক ২, জিতেশ শর্মা ৫ রানে আউট হন।

কিন্তু ভারতকে বড় রানের পথে নিয়ে গেলেন যশস্বী। প্রথমবার ৯৯ রানের মাথায় ব্যাট তুলে সেলিব্রেশন করেছিলেন যশস্বী। কিন্তু বুঝতে পেরে সেলিব্রেশন বন্ধ করেন তিনি এবং তারপর ১০০ রান করে আবার সেলিব্রেট করেন তিনি। এর আগে টেস্ট ম্যাচের অভিষেকে শতরান করেছিলেন এই তরুণ। এবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটেও শতরান করলেন এই মুম্বইকর।

এই ম্যাচে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল বি সাই কিশোর ও জিতেশ শর্মার।এদিকে ম্যাচ শুরুর আগে দেখা গেল বিরল দৃশ্য। জাতীয় সংগীত চলাকালীন আমাদের সকলেরই প্রায় গায়ে কাঁটা দিয়ে ওঠে, চোখ থেকে জল বার হয়ে আসে, ঠিক তেমনটা হলো সাই কিশোরের ক্ষেত্রেও। জাতীয় সংগীতের সময় কেঁদে ফেললেন তামিলনাড়ুর এই তরুণ।

ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভালো খেলার সৌজন্যে জাতীয় দলে সুযোগ পেয়েছেন কিশোর। তাই আবেগ ধরে রাখতে পারলেন না তামিল তনয়। জাতীয় সংগীতের সময় এর আগে বেশ কয়েকবার হার্দিক পান্ডিয়ার চোখে জ‌ল দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+