Asian Games 2023: বিসিসিআইয়ের ইউটার্ন, এশিয়াডে দল পাঠাতে বিকল্প ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের

এশিয়ান গেমসে দল পাঠানো নিয়ে সিদ্ধান্ত বদল বিসিসিআইয়ের। কয়েক মাস আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ঠাসা ক্রীড়াসূচির জন্য চলতি বছরে এশিয়াডে পুরুষ বা মহিলা কোনও দলই পাঠানো সম্ভব হবে না। বোর্ডের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। অবশেষে চাপের মুখে সিদ্ধান্ত বদল করল বোর্ড।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিশ্বকাপের জন্য পুরুষদের প্রথমসারির দল পাঠানো সম্ভব না হলেও, এশিয়াডে 'বি' টিম পাঠাতে চলেছে বোর্ড। পাশাপাশি মহিলাদের সিনিয়র দলকেই পাঠানো হতে পারে এশিয়াডে। আগামী ৩০ জুনের মধ্যে আইওএ-র কাছে ক্রিকেটারদের তালিকা জমা দেবে বিসিসিআই।

বিসিসিআই

২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চিনের হ্যাংঝৌতে হতে চলেছে এশিয়ান গেমস। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। তার আগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের এশিয়ান গেমসে পাঠানো সম্ভব নয় বিসিসিআইয়ের পক্ষে। দ্বিতীয় দল পাঠানো হবে বলে বোর্ড সূত্রের খবর। এশিয়া কাপের পরই সিনিয়র দলের বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে। ফলে বিশ্বকাপের স্কোয়াডে থাকা সদস্যদের এশিয়াডে পাঠানো সম্ভব হবে না।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আশাবাদী দেশের ক্রিকেটীয় প্রতিভার অভাব নেই। রিজার্ভ বেঞ্চও যথেষ্ট শক্তিশালী। ফলে ভালোই দলই পাঠানো সম্ভব হবে এশিয়াডে।পাশাপাশি মহিলাদের প্রথম দলই পাঠানোর চেষ্টা করছে বিসিসিআই। এই প্রথমবার এশিয়াডে অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

বিসিসিআই

২০১০ এবং ২০১৪ এই দুই গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। তবে দুর্ভাগ্যের বিষয় ২০১০ এবং ২০১৪ কোনও গেমসেই ভারত তাদের পুরুষ অথবা মহিলা দলকে পাঠায়নি। ২০২২ সালের এশিয়ান গেমসেকে চিন কোভিডের কারণে স্থগিত করেছিল। তাই সেই গেমস অনুষ্ঠিত হবে এই বছরেই।

২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চিনের হ্যাংঝৌতে হতে চলেছে এশিয়ান গেমস। স্বাভাবিক ভাবেই এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে যত বেশি পদক জয়েই নজর ভারতের। ক্রিকেট দল অংশ নিলে পদক সংখ্যা যে বাড়বে, এ বিষয়ে অনেকটাই নিশ্চিত হওয়া যায়।

বিসিসিআই

ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার লড়াই চালাচ্ছে আইসিসি। সেই জায়গায় দাঁড়িয়ে বিসিসিআইয়ের এশিয়ান গেমসে দল না পাঠালে তাঁর নেতিবাচক প্রভাব পরতে পারত আইসিসির লড়াইয়ে।

২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ফিরেছে ক্রিকেট। টি-টোয়েন্টি ফর্ম্যাটে মেয়েদের ক্রিকেট ছিল। ফাইনালেও উঠেছিল ভারতীয় দল। অল্পের জন্য় সোনার পদক হাতছাড়া। তবে ক্রিকেটের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল কমনওয়েলথ গেমসে এই খেলার ফেরা। এবার টিম ইন্ডিয়ান মিশন এশিয়াড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+