বিরাট কোহলি পাকিস্তান ম্যাচের আগে সারলেন বিশেষ পদ্ধতির অনুশীলন, নজিরবিহীন দৃশ্য ভাইরাল
এশিয়া কাপের গ্রুপ পর্বে গত রবিবার ভারত হারিয়েছিল পাকিস্তানকে। কাল, রবিবার ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ। সবকিছু ঠিকঠাক চললে যদি ভারত ও পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে ১১ সেপ্টেম্বর রবিবারও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। গতকাল দুবাইয়ে ভারতের অপশনাল প্র্যাকটিস ছিল। আর সেখানেই বিশেষ পদ্ধতিতে অনুশীলন সারলেন বিরাট কোহলি।

বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৫ রান করেছিলেন। এরপর চলতি এশিয়া কাপে প্রথম ব্যাটার হিসেবে অর্ধশতরান করেন হংকংয়ের বিরুদ্ধে। ৫৯ রানে অপরাজিত ছিলেন, সূর্যকুমার যাদবের সঙ্গে অবিচ্ছেদ্য জুটিতে যোগ করেছিলেন ৯৮ রান। বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার বিরাট এবার নজর কাড়লেন অভিনব পদ্ধতিতে অনুশীলন করে। আর বিষয়টি অন্য মাত্রা পেয়েছে সেটি পাকিস্তান ম্যাচের ৪৮ ঘণ্টা আগে হওয়ায়। কোহলি দৌড়ানোর সময় পরেছিলেন বিশেষ ধরনের ফেস মাস্ক (high-altitude face mask)। জিমে এর আগে এমন মাস্ক পরে বিরাট শরীরচর্চা আগে করলেও মাঠে নেমে অনুশীলনে তা ব্যবহার করলেন এই প্রথমবার।
Virat Kohli using high altitude mask during cardio training today. This technique used by greatest and elite athletes. And Virat Kohli running in practice by setting the time. Virat Kohli's commitment and dedication just unbelievable. pic.twitter.com/01U1f8q4IP
— CricketMAN2 (@ImTanujSingh) September 2, 2022
একটা স্প্রিন্টের মধ্যে ৩০ সেকেন্ডের বিরতি নিয়ে আরেকটি স্প্রিন্ট। বিশেষ ধরনের এই মাস্ক পরেই। জানা গিয়েছে, হার্ট ও ফুসফুসের ধারণ ক্ষমতা বৃদ্ধিতেই এমন ধরনের অনুশীলন করলেন বিরাট। সাধারণ খুব উঁচু কোনও জায়গায় এমন ধরনের মাস্ক পরতে হয়, যাতে কম অক্সিজেনেও সমস্যা না হয়। লং ডিসট্যান্স রানাররাও প্রস্তুতির জন্য এই মাস্ক ব্যবহার করে থাকেন অনেক সময়। বিরাট কোহলি এই মাস্ক পরার অন্যতম কারণ বলে যা মনে করা হচ্ছে তা হলো, কিং কোহলি চাইছেন কম অক্সিজেনেও ভালোভাবে পারফর্ম করতে। যাতে দৌড়াতে সমস্যা না হয়। ফলে যখন তিনি মাস্ক ছাড়া দৌড়াবেন তাতে তাঁর সুবিধাই হবে।
Getting into the #AsiaCup2022 Super Four groove 👌 👌#TeamIndia pic.twitter.com/VMcyG9ywQ5
— BCCI (@BCCI) September 2, 2022
@imVkohli using high altitude mask during cardio training. A technique used by elite athletes, especially long distance runners to strengthen their lungs and breathing muscles 🔥💥💖❤️💙💪💪.
— 👑🆅🅺🤴RITOJ DUTTA❤🦁 (@im_Ritoj) September 2, 2022
.#ViratKohli𓃵 #ViratKohli #KingKohli #GOAT𓃵 #CricketTwitter #AsiaCup2022 pic.twitter.com/ZZPpqfbxpt
এমনিতেই খুব গরম ও আর্দ্রতার চ্যালেঞ্জ সামলে খেলতে হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী। প্যাড, হেলমেট-সহ অনেক কিছু পরেই নামতে হয় ক্রিকেটারদের। বিরাট মাস্ক পরে বিশেষ ধরনের অনুশীলন করায় যখন তিনি ক্রিকেটের নানা সরঞ্জাম পরে ব্যাট করবেন তখন রানিং বিট্যুইন দ্য উইকেটসে তাঁর সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, ফিল্ডিং করার সময়ও দৌড়াতে হয়। high-altitude face mask ব্যবহারের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের পেশিগুলির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিরাটের অভিনব অনুশীলনের দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।












Click it and Unblock the Notifications