এশিয়া কাপে বিরাট কোহলির গলায় সূর্যকুমার যাদবের ভূয়সী প্রশংসা, হংকং ম্যাচে ব্যাটিং রণকৌশল কেমন ছিল?

এশিয়া কাপে সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারত। একদিকে যেমন রোহিত শর্মার দল পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছে, তেমনই আসছে দাপুটে জয়। পাকিস্তান ম্যাচের পর হংকংকেও হারিয়েছে মেন ইন ব্লু। শিবিরে স্বস্তি দিয়েছে বিরাট কোহলির ফর্ম। সেই সঙ্গে সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংও টি ২০ বিশ্বকাপের আগে ইতিবাচক দিক।

বিধ্বংসী মেজাজে সূর্য

সূর্যকুমার যাদব গতকাল যখন ব্যাট করতে নামেন চার নম্বরে ভারতের স্কোর তখন ১৩ ওভারে ২ উইকেটে ৯৪। সেখান থেকে কোনও উইকেট না হারিয়ে ভারত পৌঁছে যায় ২ উইকেটে ১৯২ রানে। সূর্য ৬টি করে চার ও ছয় মেরে ২৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। তিনি বলেছেন, ড্রেসিংরুমে বসে ঋষভ পন্থের সঙ্গে কথা হচ্ছিল কীভাবে রান তোলার গতি বাড়ানো যায় তা নিয়েই। মাঠে নেমে প্রথম ১০ বলে তিন-চারটে চার মারা লক্ষ্য ছিল। সেটা হয়ে যাওয়ায় চালিয়ে ব্যাট করার পরিকল্পনা করেই এগোই। উইকেটের অন্য প্রান্তে বিরাট কোহলি থাকায় সুবিধা হয়েছে। তাঁর সঙ্গে ব্যাটিং করতে ভালো লাগে। উল্লেখ্য, শেষ ওভার চারটি ছক্কাও মারেন। তবে ছয় ছক্কা হাঁকিয়ে যুবরাজ সিংকে টপকাতে পারেননি সূর্য। অনেকেই বলছেন, তাঁকে তিনে খেলানোর জন্য। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা SKY দলের স্বার্থে যে কোনও জায়গায় নামতেই প্রস্তুত।

ব্যাটিং উপভোগ

বিরাট কোহলি বলেন, আমি ছয় সপ্তাহের বিরতির পর মাঠে ফিরেছি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছি মানসিকভাবে তরতাজা হয়েই। আমি আগের ম্যাচেও ব্য়াটিং উপভোগ করেছি পাকিস্তানের ভালো বোলারদের বিরুদ্ধে। উইকেট থেকে যে গতি বোলাররা আদায় করছেন তার মোকাবিলা করে সন্তুষ্ট কিং কোহলি। আমার কাজ হলো ইনিংসের ভিত মজবুত করে স্থিতাবস্থায় আনা এবং পরিস্থিতি অনুযায়ী পার্টনারশিপ গড়া। তারই মধ্যে কিছুটা ঝুঁকিপূর্ণ শট খেলে রান তোলার গতি বাড়ানো। আমি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমনভাবেই খেলতে চাই যা দলের কাজে লাগে। আমার কাছে মাইলস্টোন বা কত রান করলাম তা অপ্রাসঙ্গিক। ব্যাটিং করার সময় ভালো লাগছে কিনা সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।

ভারতীয় শিবির ফুরফুরে মেজাজে

সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ে নিজের মুগ্ধতা মাঠেও প্রকাশ করেছিলেন বিরাট। পরেও বলেন, সূর্যকুমার যাদব এভাবে ব্যাট করলে যে কোনও দিন বিশ্বের যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে একাই ম্যাচের রং বদলে দিতে পারবেন। সূর্যকুমার যাদব বলেন, বিরাট কোহলি যত বেশি ক্রিজে থাকবেন সেটা দলের পক্ষেই ভালো। শেষের দিকে তাঁর দারুণ স্ট্রাইক রেটও দলের ক্ষেত্রে ইতিবাচক হবে। এদিকে, গতকালের ম্যাচের শেষে ভারতীয় ড্রেসিংরুমে চলে যান হংকংয়ের ক্রিকেটাররা। হেড কোচ রাহুল দ্রাবিড় থেকে ভুবনেশ্বর কুমারের পরামর্শ নেন। রোহিত শর্মা, বিরাট কোহলিদের থেকে জার্সিতে অটোগ্রাফ নেন। কয়েকজন ক্রিকেটার ভারতীয় তারকাদের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। হংকং ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের নিজেদের সই করা জার্সি উপহার দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+