এশিয়া কাপে ভারত-হংকং ম্যাচ শেষে কিঞ্চিৎ-প্রস্তাব! মুম্বইকরের বান্ধবীর ইতিবাচক সাড়ার মুহূর্ত ভাইরাল

দীপক চাহারের মতোই কাণ্ড ঘটালেন কিঞ্চিৎ শাহ। আইপিএলের ম্যাচের শেষে সোজা দর্শকাসনে বসে থাকা বান্ধবীর কাছে পৌঁছে গিয়ে হাতে আংটি পরিয়ে দিয়েছিলেন দীপক চাহার। এবার সেই পথেই হাঁটলেন হংকংয়ের কিঞ্চিৎ শাহ। গতকাল দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচের পরই তিনি সোজা চলে যান ভিআইপি বক্সে থাকা বান্ধবীর কাছে। আর তারপর যা ঘটল তা রীতিমতো ভাইরাল।

এশিয়া কাপে ভারত-হংকং ম্যাচ শেষে কিঞ্চিৎ-প্রস্তাব!

(ছবি- সোশ্যাল মিডিয়া)

কিঞ্চিৎ শাহ হংকংয়ের মিডল অর্ডার ব্যাটার। তাঁর জন্ম অবশ্য মুম্বইয়ে। ২৬ বছরের এই ক্রিকেটার খেলা শেষের পর বান্ধবীকে সারপ্রাইজ দিলেন। হাঁটু মুড়ে বসে সটান প্রস্তাব। যাতে অবাক ও অপ্রস্তুত হয়ে পড়েন কিঞ্চিতের বান্ধবী। কেন না, কিঞ্চিতের পিছু পিছু গিয়েছিল সম্প্রচারকারী চ্য়ানেলের ক্যামেরাও। গোটা মুহূর্তই ক্যামেরাবন্দি হয়। কিঞ্চিৎ আংটি নিয়ে বান্ধবীকে যে প্রপোজ করেন, তাতে ইতিবাচক সাড়াই মেলে। এরপর এই কাপল একে অপরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন।

সেই ভিডিওটি শেয়ার করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও। অনেকেরই এই সময় মনে পড়ে যায় দীপক চাহারের ঘটনা। যদিও খেলার মাঠে ক্রীড়াবিদের প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব নতুন নয়। ফুটবল থেকে ক্রিকেট, টেনিস, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রেই এমন নজির রয়েছে। এশিয়া কাপের আসরে কিঞ্চিতের প্রস্তাব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।

গতকালের ম্যাচে হংকংকে ৪০ রানে হারিয়ে ভারত পৌঁছে গিয়েছে এশিয়া কাপের সুপার ফোরে। ভারত ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৫২ অবধি পৌঁছাতে সক্ষম হয় হংকং। দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেন কিঞ্চিৎ। দুটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি ২৮ বলে ৩০ রান করেন। ভুবনেশ্বর কুমারের বলে পরিবর্ত ফিল্ডার রবি বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরেন ১৮তম ওভারের প্রথম বলে। কিঞ্চিৎ আউট হওয়ার পর হংকংয়ের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১৬। এরপর জিশান আলির ১৭ বলে ২৬ ও স্কট ম্যাককেচনির ৮ বলে ১৬ রানের দৌলতে হংকং দেড়শো পার করে। বাবর হায়াত করেন সর্বাধিক ৩৫ বলে ৪১। ভারত সুপার ফোরে পৌঁছে গেলেও গ্রুপ এ থেকে কারা উঠবে তা ঠিক করে দেবে পাকিস্তান বনাম হংকং ম্যাচের ফল। হংকং চাইবে অঘটন ঘটিয়ে সুপার টিকিটের ছাড়পত্র আদায় করে নিতে। এই আবহে ফর্মে থাকা কিঞ্চিতের লেডি লাক দলের ফলাফলে কতটা প্রভাব ফেলে সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+