Asia Cup 2023: ভারত পাক মহারণের আগে মাইন্ডগেম শুরু মহারাজের, বায়োপিকে দাদার চরিত্রে কে?
ভারত পাক মহারণের ২৪ ঘণ্টা বাকি নেই। মেগা এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রিকেট বিশ্বে। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে নানা মুণি নানা মত ব্যক্ত করেছেন। ব্যতিক্রম নন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাইন্ডম গেম শুরু করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এশিয়া কাপের মধ্যেই দাদার নজরে একদিনের বিশ্বকাপে ভারত পাক ম্যাচ।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'বিশ্বকাপের মঞ্চে অনেক বড় ম্যাচ। সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভারত বনাম অস্ট্রেলিয়া বা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ যতটা গুরুত্বপূর্ণ, ভারত বনাম পাকিস্তান ম্যাচও তাই। সব ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে দেখা উছিত।'

একইসঙ্গে দাদা উল্লেখ করেছেন, 'বর্তমানে বাবর আজমদের দল বেশ ভাল। যখনই দুই 'দল মুখোমুখি হয়েছে তখনই টানটান ম্যাচ হয়েছে। গত বছর এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাঁচ উইকেটে জয় এর প্রমাণ দেয়। তবে আহমেদাবাদের এক লাখ গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে পাকিস্তানের খেলা কিন্তু সহজ হবে না।'
বাবর আজম প্রসঙ্গে সৌভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "তিনি একজন ভাল ক্রিকেটার এবং তা নিয়ে কোনওরকম সন্দেহ নেই। তাঁকে বিশ্বকাপের মঞ্চে বোলিং করতে হবে। তার আগে অবশ্য এই এশিয়া কাপের মঞ্চেই বোলিং করতে হবে বাবর আজমকে। আমাদের দলে যথেষ্ট ভাল বোলিং লাইনআপ রয়েছে। জসপ্রীত বুমরাব, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজরা রয়েছেন। অবশ্যই বাবরের জন্য বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে।'

বিশ্বকাপে ভারতের ভালো ফলের জন্য তিন ব্যাটসম্যানের উপরই বাজি ধরছেন মহারাজ। দুই অভিজ্ঞ ক্রিকেটার কোহলি এবং রোহিত ছাড়াও এক তরুণ ক্রিকেটার শুভমান গিলের উপরও বিশেষ ভরসা করছেন দাদা।
শুভমান সম্পর্কে মহারাজ বলেন, ''শুভমন অত্যন্ত উঁচু মানের ব্যাটার। দলের ইনিংস টেনে নিয়ে যাওয়ার এবং ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে শুভমনের। কোহলি, রোহিতের সঙ্গে শুভমনকেও ভাল খেলতে হবে। দলের বাকিদেরও সেরা পারফরম্যান্স করতে হবে। তা হলেই ভারত বিশ্বকাপ জিততে পারে।''

এদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে আগামী ডিসেম্বর মাস থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কাজ শুরু হবে। আয়ুষ্মান খুরানাই অনস্ক্রিন সৌরভ গঙ্গোপাধ্যায় হিসেবে পরিচালকের 'ফাইনাল চয়েস'। ডিসেম্বর থেকেই এই ছবিটির জন্য শ্যুটিং শুরু করবেন তিনি, জানা গিয়েছে এমনটাই।সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকটি পরিচালনা করবেন পরিচালক ঐশ্বর্য রজনীকান্ত। বিগত কয়েক বছর ধরেই পরিকল্পনা চলছে দাদার জীবনী বড় পর্দায় আনার।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications