Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asia Cup 2023: ফাইনাল ম্যাচে বৃষ্টির সম্ভাব‌না কতটা? জেনে ‌নিন রবিবার সকালে কলম্বোর আবহাওয়ার আপডেট

এশিয়া কাপের মেগা ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা। টুর্নামেন্টের শুরু থেকেই শ্রীলঙ্কার আবহাওয়া চিন্তার কারণ হয়ে উঠেছিল। প্রতিযোগিতার শেষ ম্যাচেও চর্চায় সেই বৃষ্টি। ফাইনাল ম্যাচেও বাধার সৃষ্টি করতে পারে বৃষ্টি, এমনকি হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে মেগা ফাইনাল বৃষ্টির জন্য কয়েকবার থমকে যেতে পারে। কেমন থাকবে ম্যাচের সময় আবহাওয়া?

রবিবার সকালের আকাশের মুখ দেখে খুশি হতেই পারেন ভারত- শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তরা। রবিবাসরীয় সকালে কলম্বোর আকাশে ঝলমলে রোদ উঠেছে। আপাতত মেঘের কোনও চিহৃ দেখা যাচ্ছে না। আকাশে রোদের দেখা যাওয়ায় কিছুটা স্বস্তিতে আয়োজকরাও। সকালের মতো গোটা দিনটা গেলে নির্ধারিত সময়েই শেষ হবে ফাইনাল ম্যাচ।

asia cup

কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ম্যাচের সময় বৃষ্টি হতে পারে। বিকেল ৫ টা, রাত ৮টা এবং ৯ টাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্র-বিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘের আবরণ ৯০ শতাংশে পৌঁছানোর প্রত্যাশিত, যা ফলে বারেবারে ফাইনারল ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে রবিবার একান্তই ফলাফল না হলে হাতে আরও একটা দিন রাখা হয়েছে। সোমবার ম্যাচের রিজার্ভ ডে। কোনও ভাবে ম্যাচ থমকে গেলে ফলাফল হওয়ার জন্য আরও একটা দিন থাকছে ভারত ও শ্রীলঙ্কা দুই দলের হাতেই৷ তবে দুই দলই চাইবে প্রথম দিনেই ম্যাচ শেষ হোক।


বৃষ্টি কিন্তু ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ যে দল টস জিতবে তাঁরা প্রথমে ব্যাট করে নিতে চাইবে। কারণ ডার্ক ওয়ার্থ লুইসের সম্ভাবনা থাকবে এই ম্যাচে।

ফাইনা‌লে নামার আগে চোটের সমস্যায় পড়েছে দুই দলই। অক্ষর প্যাটেল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে আঙুলে এবং হাতে চোট পেয়েছেন। ভারতীয় দলের এই অলরাউন্ডা র ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। বিশ্বকাপের আগে অক্ষরকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না থিঙ্ক ট্যাঙ্ক। তাঁর পরিবর্ত হিসাবে আট নম্বরে শার্দূল ঠাকুর নাকি ওয়াশিংটন ,সুন্দর কাকে খেলানো হবে তা নিয়ে চর্চা চলছে।

অন্যদিকে চোটের কারণে ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কার থিকসানা। তাঁর পরিবর্তে দাশুন হেমান্থাকে খেলাতে পারে দ্বীপরাষ্ট্রের দলটি। ফলেও তারাও কিছুটা সমস্যায় পড়েছে।

ভারত

এশিয়া কাপে এই দুই দল ২২ বার একে ওপরের মুখোমুখি হয়েছে। দুই দলই ১১ বার করে ম্যাচ জিতেছে। একদিনের ও টি২০ মিলিয়ে টিম ইন্ডিয়া এশিয়া কাপ জয় পেয়েছে সাতবার। ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে ভারতের থেকে খুব বেশি পিছিয়ে নেই শ্রীলঙ্কা। তারা মোট ৬ বার এই আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+