Asia Cup 2023: ভারত পাক মহারণে ভিলেন হতে পারে বৃষ্টি, ম্যাচ ভেস্তে গেলে রোহিতদের অঙ্ক কতটা কঠিন হবে?
শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট ভক্তরা। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় ভারত পাক ম্যাচ দেখার সুযোগ এখন শুধু মাত্র এশিয়া কাপ বা আইসিসির ইভেন্ট গুলিতে। শনিবাসরীয় মহারণের জন্য পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। এবারের এশিয়া কাপে তিনবার হতে পারে ভারত-পাকিস্তান।কিন্তু শনিবার প্রথম ম্যাচেই ভিলেন হতে পারে বৃষ্টি।
পাকিস্তান আয়োজনের দায়িত্ব পেলেও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। ফলে রোহিত শর্মারা তাদের সমস্ত ম্যাচ খেলবেন শ্রীলঙ্কায়। ক্যান্ডিতে শনিবার ভারত পাকিস্তানের মহারণের দিকে অধীর অপেক্ষায় তাকিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস কিন্তু একেবারেই ক্রিকেটভক্তদের জন্য সুখবরের বার্তা দিচ্ছে না।

আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে। সেখানকার স্থানীয় আবহাওয়ার দফতর জানাচ্ছে যে, ম্যাচের দিন ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝোড়ো বৃষ্টিও হতে পারে। আর্দ্রতা হতে থাকতে পারে ৮৪ শতাংশ। এছাড়াও ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
শোনাযাচ্ছ ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন অর্থাত্ শনিবারই ক্যান্ডির ওপর দিয়ে বয়ে যেতে পারে বালাগোল্লা ঝড়। আর তাতেই ম্যাচের দিন বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা।

গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে নেপাল ও পাকিস্তান। পাক-ম্যাচের দিকেই তাকিয়ে তামাম ক্রিকেটপ্রেমী। প্রথম ম্যাচেই পাক অধিনায়ক বাবর আজম দুরন্ত শতরান করেন। ফলে ভারত-পাক ম্যাচ শুরুর আগেই কিন্তু ভারতীয় শিবিরে চিন্তা ধরিয়ে দিলেন বাবর। নেপালের বিরুদ্ধে জিতে পয়েন্ট টেবলে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে জিতে সুপার ফোরে পা রাখতে চাইছে তারা।
ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তেও যায় সেক্ষেত্রেও পাকিস্তান সুপার ফোরে চলে যাবে। তখন নেপালের বিরুদ্ধে ম্যাচটি মরণ বাঁচন ম্যাচ হয়ে দাঁড়াবে ভারতের কাছে। নেপাল তেমন শক্তিশালী প্রতিপক্ষ না হলেও এমন পরিস্থিতিতে পড়তে চাইবে না ভারত।

বৃষ্টির পূর্বাভাস যতই থাক, ভারত ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উৎসাহের অন্ত নেই। ইতিমধ্যেই সব টিকিট নিঃশেষিত। ক্যান্ডি জুড়ে এই ম্যাচ ঘিরে উন্মাদনা চরমে। কিন্তু সব উন্মাদনা ও আগ্রহে জল ঢালতে পারে বৃষ্টি।
শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচেই টিম ইন্ডিয়ার হয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। কার্যত চওড়া ব্যাটেভর করেই ভারতীয় দল যে সেই ম্যাচ জিতে নিয়েছিল। সেই ম্যাচেও যে সকলে বিরাট কোহলিকে নিয়ে আরও বেশী আশাবাদী রয়েছেন সকলে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications