Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে শীর্ষে ভারত, কুলদীপের ৫ উইকেট

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোর অভিযান জয় দিয়েই শুরু করল ভারত। আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে রোহিত শর্মার ভারত ২২৮ রানে হারাল বাবর আজমের পাকিস্তানকে।

ম্যাচের রিজার্ভ ডে-তে পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩৫৭ রানের টার্গেট রেখেছিল ভারত। জবাবে ৩২ ওভারে পাকিস্তান ৮ উইকেটে ১২৮ রান তোলে। নাসিম শাহ ও হ্যারিস রউফ ব্যাট করতে পারেননি। ফলে ১৮ ওভার বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত।

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে শীর্ষে ভারত

শুরু থেকেই পাকিস্তানের ব্যাটারদের চাপে রেখেছিলেন ভারতীয় বোলাররা। জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, শার্দুল ঠাকুরের দুরন্ত ডেলিভারি যথাক্রমে ইমাম উল হক (৯), বাবর আজম (১০), মহম্মদ রিজওয়ানকে (২) সাজঘরে পাঠায়। ১১.৪ ওভারে ৪৭ রানে এই তিন উইকেট পড়ার পরই ম্যাচের ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছিল।

ফখর জামান ২৭ এবং আঘা সলমন ও ইফতিখার আহমেদ দুজনেই ২৩ রান করেন। শাদাব খান ৬, ফাহিম আশরফ ৪ রান করেন। ৭ রানে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি। ৮ ওভারে ২৫ রান দিয়ে কুলদীপ যাদব ৫ উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৫ ওভারে ১৮, হার্দিক পাণ্ডিয়া ৫ ওভারে ১৭ ও শার্দুল ঠাকুর ৪ ওভারে ১৬ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন।

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে শীর্ষে ভারত

এর আগে, বিরাট কোহলির ৯৪ বলে অপরাজিত ১২২ ও লোকেশ রাহুলের ১০৬ বলে অপরাজিত ১১১ রানের দৌলতে ভারত ২ উইকেটে ৩৫৬ রান তুলেছিল। যা পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইয়ে ভারতের সর্বাধিক স্কোর।

ভারত-পাকিস্তান ম্যাচের টস হয়েছিল গতকাল বেলা আড়াইটের সময়। খেলায় যবনিকা পতন হলো রাত ১০টা ৫৫ মিনিটে। কাল ভারতকে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সুপার ফোরের পয়েন্ট তালিকার দুইয়ে নেমে গেল পাকিস্তান। ২ ম্য়াচে বাবরদের রয়েছে ২ পয়েন্ট। ভারত ১ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করল। নেট রান রেট ৪.৫৬০। পাকিস্তানের ০.৪২০।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+