Asia Cup 2023: এশিয়া কাপের দলে শুভমান গিলকে নিয়ে বিভ্রান্তি, সোশ্যাল মিডিয়ায় মিমে বিদ্ধ বিসিসিআই, ভুল কাদের?

Asia Cup 2023: এশিয়া কাপের দল ঘোষণার জন্য দিল্লির একটি হোটেলে সময় নির্ধারিত হয়েছিল বেলা দেড়টা। তার ঠিক আগেই শুভমান গিলকে নিয়ে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। যদিও নির্বাচক প্রধান অজিত আগরকর সাংবাদিক সম্মেলনে বিভ্রান্তি দূর করেন।

জানা যাচ্ছে, এশিয়া কাপ ও বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার স্টার স্পোর্টসের ভুলের কারণেই বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল গিলকে নিয়ে।

Asia Cup 2023: এশিয়া কাপের দলে শুভমান গিলকে নিয়ে বিভ্রান্তি

ভারতের এশিয়া কাপের দল নির্বাচনী বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচক প্রধান অজিত আগরকর ও অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই অজিত আগরকর টিম লিস্ট পড়তে শুরু করেন। অধিনায়ক রোহিত শর্মার পরেই তিনি শুভমান গিলের নাম নেন। এরপর বাকি ক্রিকেটারদের নাম তিনি যখন গড়গড় করে পড়ে যাচ্ছিলেন তখন তাঁকে থামান সাংবাদিকরা।

শুভমান গিলের নামটা ঘিরেই খটকা লাগে সাংবাদিকদের। তাঁরা অজিত আগরকরকে অনুরোধ করেন নামগুলি ধীরে ধীরে পড়ার জন্য। ভারতীয় দলের নির্বাচকমণ্ডলীর প্রধান হওয়ার পর এই প্রথমবার দল ঘোষণার জন্য সাংবাদিক বৈঠকে হাজির হলেন আগরকর। এমনিতে দল বেছে নেওয়ার পর তা বিসিসিআই মেল মারফত বা টুইটে জানিয়ে দেয়।

Asia Cup 2023: এশিয়া কাপের দলে শুভমান গিলকে নিয়ে বিভ্রান্তি

আজ সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের অনুরোধ মেনে দ্বিতীয়বার যখন ধীরে ধীরে দলের ক্রিকেটারদের তালিকা আগরকর পড়তে শুরু করেন, তখনও রোহিতের পর তিনি নেন শুভমান গিলের নাম। তখন সকলে নিশ্চিত হন শুভমান গিল দলে রয়েছেন। যদিও তার কয়েক মিনিট আগে থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে ব্রেকিং চলতে থাকে, ভারতের এশিয়া কাপের দলে নেই শুভমান গিল।

রোহিত ও আগরকরের সাংবাদিক বৈঠকের আগেই এশিয়া কাপ ও বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্বে থাকা স্টার স্পোর্টস ভারতীয় দলের গ্রাফিক্স প্লেট চালায়। তাতে ছিল না শুভমান গিলের নাম। বিভ্রান্তি এখান থেকেই। অনেকেই সেই দলে গিলকে না দেখতে পেয়ে অবাক হয়ে যান। বিশ্বকাপের আগে এশিয়া কাপে গিলের মতো ক্রিকেটারকে বাদ নাকি বিশ্রাম দেওয়া হলো তা নিয়ে চলতে থাকে জল্পনা।

কিন্তু আগরকর গিলের নাম ঘোষণা করার পাশাপাশি জানিয়ে দেন সঞ্জু স্যামসন দলে রয়েছেন স্ট্যান্ড বাই হিসেবে। গিল দলে থাকায় তাঁর ভক্ত-সহ ক্রিকেটপ্রেমীরা স্বস্তি পান। এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে বেলা দেড়টায় এবং তার আগে দল সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়নি, তাহলে কেন তা আগেই ফাঁস হয়ে গেল?

কেন না, দলের ক্রিকেটারদের তালিকা পৌঁছনোর পর তা গ্রাফিক্স প্লেট বানিয়ে চালাতেও কিছুক্ষণ লাগে। তাহলে সাংবাদিকদের বসিয়ে রেখে আগে তা টিভি চ্যানেলে বের করে দেওয়া হলে সাংবাদিক বৈঠকের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠে যায়। সর্বোপরি, ভারতীয় দলে থাকা একজন ক্রিকেটারের নাম অফিসিয়াল ব্রডকাস্টার চ্যানেল কীভাবে বাদ দিতে পারে, কার গাফিলতিতে?

দল ঘোষণার আগেই তা স্টার স্পোর্টসে ফাঁস করে দেওয়ার জন্য সমালোচিত হচ্ছে বিসিসিআই। স্টার স্পোর্টসের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও নেটাগরিকরা সরব হয়েছেন। শুভমানকে নিয়ে ছড়িয়ে পড়েছে নানাবিধ মিম। যার একটিতে লেখা হয়েছে, ১টা ২৬-এ শুভমান গিলকে না দেখে ১টা ৩০-এ সারা ফোন করলেন তাঁর বাবাকে। সচিন এরপর ১টা ৩২ মিনিটে ফোন করেন প্রিয়তম বন্ধু আগরকরকে। এরপর ১টা ৩৪-এ শুভমান দলে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+