Asia Cup 2023: এশিয়া কাপে ব্রাত্য চাহাল, অশ্বিন ও সুন্দর! বিশ্বকাপের জন্য দরজা বন্ধ না করে কী বললেন রোহিত?

Asia Cup 2023: এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণার সময় স্ট্য়ান্ড বাই হিসেবে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে। বিশ্বকাপের দল গড়তে হবে ১৫ জনের। ফলে এই ১৮ জনের মধ্যে থেকেই যে তিনজন বাদ পড়বেন তা পরিষ্কার করে দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর।

ফলে এশিয়া কাপের সঙ্গে বিশ্বকাপের দরজাও বন্ধ হয়ে গেল যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরের জন্য। বিশেষ করে চাহাল সুযোগ পাবেন কিনা তা নিয়ে চর্চা চলছিল কয়েকদিন ধরেই। কিন্তু কুল-চা জুটিতে আস্থা দেখাল না টিম ম্যানেজমেন্ট।

Asia Cup 2023: এশিয়া কাপে ব্রাত্য চাহাল, অশ্বিন ও সুন্দর!

আজ দিল্লিতে ভারতীয় দল নির্বাচনের বৈঠকে জাতীয় নির্বাচকমণ্ডলীর সঙ্গেই হাজির ছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। ফলে বোঝাই যাচ্ছে, এদিনের বৈঠকেই বিশ্বকাপের দলের রূপরেখাও ঠিক করে ফেলা হলো। যাতে কোচ ও অধিনায়কের মতামতকে গুরুত্ব দিলেন নির্বাচকরা। দলে চমক নেই। তবে চাহালের বাদ পড়াটা নিয়ে শোরগোল হচ্ছে।

রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল ভালো স্পিন বোলিং করেন, ব্যাটিংয়েও ভরসা দেন। ফলে অলরাউন্ডারের ভূমিকা পালনে এই দুজন দক্ষ। তাঁদের সঙ্গেই স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব। সুযোগ পেলে কাজ চালানোর মতো স্পিন বোলিং করতে পারবেন তিলক বর্মাও। জাদেজা ও অক্ষরের মতো ফিঙ্গার-স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে একজন রিস্ট-স্পিনার হিসেবে কুলদীপ টেক্কা দিলেন চাহালকে।

Asia Cup 2023: এশিয়া কাপে ব্রাত্য চাহাল, অশ্বিন ও সুন্দর!

অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা অফস্পিনারদের নিয়ে আলোচনা করেছি। কিন্তু যেহেতু ১৭ জনের দল বাছতে হয়েছে সে কারণে রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহালকে বাইরে রাখতে হলো। সিমারের সংখ্যা কমালে কোনও স্পিনারকে নেওয়া যেত। কিন্তু আগামী দুই মাসে সিমাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, সে কারণেই এই সিদ্ধান্ত।

জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ দলে ফিরলেন চোট সারিয়ে। বিশ্বকাপের আগে তাঁদের দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। রোহিতের কথায়, কয়েকজন অনেকদিন বাদে দলে এলেন। তাঁদের খেলার সুযোগ দিয়ে দেখে নেব। তবে কারও জন্য দরজা পুরোপুরি বন্ধ নয়। যে কেউ যে কোনও সময় আসতে পারেন। যদি মনে হয় বিশ্বকাপে চাহালকে দরকার, তখন সেইমতো সিদ্ধন্ত নেওয়া হবে।

অশ্বিন ও সুন্দরের জন্যও একই কথা প্রযোজ্য বলে দাবি করলেন ভারত অধিনায়ক। যদিও আগরকর বলে দিলেন, আমরা ১৮ জনকে বেছে নিয়েছি। বিশ্বকাপের দল এঁদের মধ্যে থেকেই বেছে নেব। যাঁরা চোট সারিয়ে ফিরলেন, আশা করি তাঁদের সমস্যা হবে না। এশিয়া কাপে তাঁরা সুযোগ পাবেন। সামনেই ভারতীয় দলের শিবির রয়েছে। তারপর কয়েকটি ম্যাচ দেখেই বিশ্বকাপের দল জানাব।

বিশ্বকাপের দল ঘোষণার চূড়ান্ত সময়সীমা ৫ সেপ্টেম্বর। তার আগে সেপ্টেম্বরের ২ তারিখ পাকিস্তান ও ৪ তারিখ নেপালের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে এশিয়া কাপে। আগরকার জানান, শ্রেয়স পুরোপুরিভাবে ফিট। রাহুলের মূল চোট যেটা ছিল সেটায় না হলেও সম্প্রতি তিনি সামান্য চোট পেয়েছেন অন্যত্র। ফলে সঞ্জুকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। ফিজিওর রিপোর্ট দেখব।

রাহুল পুরোপুরিভাবে ফিট হয়ে যাবেন বলে আশাবাদী আগরকর। এশিয়া কাপে প্রথম ম্যাচে যদি নাও খেলতে পারেন তাহলে দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ থেকে তাঁর খেলতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। তবে শ্রেয়সের পুরো ফিট হয়ে যাওয়া নিঃসন্দেহে ভালো খবর। বিশ্বকাপের দল ঘোষণার পরও তাতে রদবদলের অবকাশ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+