Asia Cup 2023: এশিয়া কাপে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ বিসিসিআইয়ের, পিসিবির নৈশভোজে যোগ দেবেন কারা?

Asia Cup 2023: এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কিন্তু ভারত সে দেশে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বেশিরভাগ ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে অনেক তর্জন-গর্জন করলেও সেভাবে বর্ষাতে পারেনি পাকিস্তান। তবে এবার এশিয়া কাপ দেখতে প্রতিনিধি পাঠানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণ গ্রহণ করল বিসিসিআই।

Asia Cup 2023: এশিয়া কাপে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ বিসিসিআইয়ের

জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি, আবার বিসিসিআইয়ের সচিব। এশিয়া কাপের সময় পাকিস্তানে যাওয়ার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসি-র সদস্য দেশগুলিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিসিসিআই কী পদক্ষেপ করবে তা নিয়ে চলছিল চর্চা। পাকিস্তান সফর বয়কট করা হতে পারে বলেও জানা যাচ্ছিল।

যদিও অবশেষে ঠিক হয়েছে জয় শাহ পাকিস্তানে না গেলেও যাবেন বোর্ড সভাপতি রজার বিনি ও বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জাকা আশরফ বিসিসিআই কর্তাদের আমন্ত্রণপত্র পাঠান অগাস্টের ১৫ তারিখ। এশিয়া কাপে অংশগ্রহণকারী সব দেশের কর্তারাই পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছেন।

Asia Cup 2023: এশিয়া কাপে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ বিসিসিআইয়ের

জানা যাচ্ছে, ওয়াঘা সীমান্ত দিয়েই পাকিস্তানে যাবেন রজার বিনি ও রাজীব শুক্লা। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখে ফেরার এক বা দু-দিন পরেই তাঁরা পাকিস্তানে যাবেন। নেহাতই সৌজন্যের খাতিরে এই সফর। বিসিসিআই কর্তাদের সঙ্গে পিসিবি কর্তাদের কোনও বৈঠক হবে না। ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ চালুর বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা নেই।

পিসিবি যে নৈশভোজের আয়োজন করছে, তাতে বিনি ও শুক্লা যোগ দেবেন। দু-দিনের সফরের ফাঁকে ৩ বা ৫ সেপ্টেম্বর গদ্দাফি স্টেডিয়ামে তাঁরা একটি ম্যাচ দেখবেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। ফলে ৫ সেপ্টেম্বর বিনিরা লাহোরে খেলা দেখতে পারেন বলে মনে করা হচ্ছে। এশিয়া কাপের মোট ১৩টি ম্যাচের মাত্র চারটি হবে পাকিস্তানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+