Asia Cup 2023: এশিয়া কাপের মধ্যেই বিসিসিআইয়ের পদাধিকারীরা পাকিস্তানে, বিনি-শুক্লার সফরের নেপথ্যে কোন কারণ?
Asia Cup 2023: ১৭ বছর পর বিসিসিআইয়ের পদাধিকারীরা গেলেন পাকিস্তানে। এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়েছিল বিসিসিআই পদাধিকারীদের।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা বিসিসিআই সচিব জয় শাহ অবশ্য পাকিস্তানের আমন্ত্রণে সাড়া দেননি। তিনি না গেলেও আজ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে লাহোরে পৌঁছে গেলেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহ সভাপতি রাজীব শুক্লা।

ভারতীয় ক্রিকেট দল শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে। তার আগে ২০০৬ সালে পাকিস্তান নিজেদের দেশে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। সেই সময় বোর্ডকর্তারা গিয়েছিলেন পাকিস্তানে। চলতি এশিয়া কাপে ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করায় শ্রীলঙ্কায় সরেছে বেশিরভাগ ম্যাচ।
পিসিবির তরফে বিসিসিআইকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল তার প্রেক্ষিতে বিনি ও শুক্লাকে পাঠানোর সিদ্ধান্ত হয়। রজার বিনি রাজনীতি না করলেও রাজীব শুক্লা কংগ্রেসের সাংসদ। শুক্লা পাকিস্তান যাওয়ার আগে বলেন, এই সফর পুরোটাই ক্রিকেটীয়। এশিয়া কাপের আয়োজক দেশে হিসেবে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।

জানা গিয়েছে, দুই দিনের সফরে বিসিসিআইয়ের দুই পদাধিকারী পাকিস্তান গিয়েছেন। পাকিস্তানের পাঞ্জাবের গভর্নর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তাঁরা। সেখানে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান দলও থাকবে। রাজীব শুক্লা জোর দিয়েই বলেছেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো একেবারেই উচিত নয়।
Mr Zaka Ashraf and BCCI delegation's media talk in Lahore.
— Pakistan Cricket (@TheRealPCB) September 4, 2023
Chairman PCB Management Committee Mr Zaka Ashraf media talk ➡️ https://t.co/vUSZ06pyed
BCCI President Roger Binny media talk ➡️ https://t.co/G9KrDCYN5g
BCCI Vice-President Rajiv Shukla media talk ➡️… pic.twitter.com/8Lz2VizWo5
দুই দশক ধরে বিসিসিআইয়ে আছেন রাজীব শুক্লা। ২০০৪ সালের ফ্রেন্ডশিপ সিরিজেও বিসিসিআইয়ের প্রতিনিধিদলে ছিলেন তিনি। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা হবে কিনা সে প্রশ্নের উত্তরে শুক্লা বলেন, এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয় ভারত সরকার। কেন্দ্রের নির্দেশ মেনেই কাজ করে বিসিসিআই। অর্থাৎ এটা স্পষ্ট, দ্বিপাক্ষিক সিরিজের আপাতত চান্স নেই।
রজার বিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে থাকাকালীন শেষবার পাকিস্তানে গিয়েছিলেন। ২০০৬ সালে। সেই সফরের কথা প্রসঙ্গে বিনি বলেন, পাকিস্তানের আতিথেয়তা ভালো। আমাদের জন্য খুবই ভালো ব্যবস্থাপনা ছিল। কাল লাহোরে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ রয়েছে। এই ম্যাচ দেখতে হাজির থাকবেন বিনি, শুক্লারা। বুধবার লাহোরেই সুপার ফোরের একটি ম্যাচ হবে। তারপর বাকি সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়।












Click it and Unblock the Notifications