Asia Cup 2023: এশিয়া কাপ অভিযান জয় দিয়েই শুরু করল শ্রীলঙ্কা, সব বিভাগেই বিধ্বস্ত শাকিবের বাংলাদেশ

Asia Cup 2023: জয় দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করল শ্রীলঙ্কা। আজ পাল্লেকেলেতে শাকিব আল হাসানের বাংলাদেশকে পাঁচ উইকেটে হারাল দাসুন শনাকার দল। রবিবার লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচ টাইগারদের।

টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল ১৬৪ রানে। রান তাড়া করতে নেমে ধীরে সুস্থে জয়ের লক্ষ্য়ে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সাদিরা সমরবিক্রমা অর্ধশতরান করেন। দলের হয়ে সর্বাধিক স্কোর করে অপরাজিত থাকেন চরিথ আসালঙ্কা।

Asia Cup 2023: এশিয়া কাপ অভিযান জয় দিয়েই শুরু করল শ্রীলঙ্কা

৩৯তম ওভারেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৯২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন আসালঙ্কা। ৬টি চারের সাহায্যে ৭৭ বলে ৫৪ রান ররেন চারে নামা সাদিরা সমরবিক্রমা। ২১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক দাসুন শনাকা। ওপেনার পাথুম নিসঙ্কা ১৪, দিমুথ করুণারত্নে ১, কুশল মেন্ডিস ৫ ও ধনঞ্জয় ডি সিলভা ২ রানে আউট হন।

বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ২টি মেডেন-সহ ১০ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদি হাসান পেয়েছেন একটি করে উইকেট। একদিনের আন্তর্জাতিকে টানা ১১টি ম্যাচ জিতল শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতলে ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন নাগিন ডান্স দেখা যাবে। যদিও সেটা আর হয়নি।

Asia Cup 2023: এশিয়া কাপ অভিযান জয় দিয়েই শুরু করল শ্রীলঙ্কা

আফগানদের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশকে অস্বস্তি রাখবে ব্যাটিং বিভাগ। শাকিবের দল শেষ ৭টি উইকেট হারায় মাত্র ৬৯ রানের মধ্যে। তিনে নেমে সর্বাধিক রান (৭টি চারের সাহায্যে ১২২ বলে ৮৯) করেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ইনিংসে অর্ধেকের বেশি রান করেন তিনি। তৌহিদ হৃদয় ২০, মহম্মদ নঈম ১৬ ও মুশফিকুর রহিম ১৩ রান করেন।

মাথিশা পাথিরানা চারটি ও মাহিশ থিকশানা ২টি উইকেট নেন। তামিম ইকবাল ও লিটন দাস নেই। তাঁদের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে পারেননি বলে স্বীকার করে নিলেন শাকিব আল হাসান। তিনি বলেন, এই উইকেট ৩০০ রান তোলার মতো না হলেও ২২০ থেকে ২৩০ রান দরকার ছিল। উল্লেখ্য, বাংলাদেশ ৪২.৪ ওভারেই অল আউট হয়ে যায়। এ পরাজয় থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান শাকিব।

শ্রীলঙ্কার প্রথম উইকেট পড়ে ১৩ রানে, তৃতীয় উইকেট ৪৩ রানে। এই সময় আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতো বলে উপলব্ধি শাকিবের। এশিয়া কাপে কাল কোনও খেলা নেই। শনিবার ভারত-পাকিস্তান দ্বৈরথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+