Asia Cup 2023: এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন এআর রহমান ও আতিফ আসলাম, কীভাবে দেখতে পাবেন?

Asia Cup 2023: এশিয়া কাপ কাল থেকে শুরু হয়ে যাচ্ছে মুলতানে। পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে। এই ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে এবার এশিয়া কাপ আয়োজন করছে।

এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তানই। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ার অবস্থানে অনড় থাকায় শ্রীলঙ্কাতেই বেশি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ থাকছেন না উদ্বোধনী অনুষ্ঠানে।

Asia Cup 2023: এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন এআর রহমান ও আতিফ আসলাম

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে যে উদ্বোধনী অনুষ্ঠান হবে তাতে পারফর্ম করবেন এআর রহমান ও আতিফ আসলাম। থাকছে নৃত্যানুষ্ঠানও। এশিয়ার ঐতিহ্যশালী নাচে-গানে বর্ণাঢ্য অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। অবশ্যই থাকবে আতসবাজির প্রদর্শনী। প্রথম ম্যাচের ঠিক আগেই হবে এই অনুষ্ঠান। এশিয়া কাপের ফাইনাল হবে শ্রীলঙ্কার কলম্বোয়, সেপ্টেম্বরের ১৭ তারিখ।

এশিয়া কাপের গ্রুপ বি-তে রয়েছে ভারত, নেপাল ও পাকিস্তান। গ্রুপ বি-তে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। নেপাল এই প্রথমবার এশিয়া কাপ খেলবে। গ্রুপ পর্বের খেলার পর থাকছে সুপার ফোর। সেখানকার সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ভারত-পাকিস্তান দ্বৈরথটি হবে ২ সেপ্টেম্বর। সুপার ফোরে দুই দলের দ্বৈরথ হতে পারে ১০ সেপ্টেম্বর।

Asia Cup 2023: এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন এআর রহমান ও আতিফ আসলাম

কাল এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল তিনটে থেকে। তার আধ ঘণ্টা আগে হবে টস। ফলে তার আগেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। এশিয়া কাপ সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার স্পোর্টস। এই সংস্থার চ্যানেলগুলিতে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান ও এশিয়া কাপের ম্যাচগুলি।

নেপাল এশিয়া কাপে আত্মপ্রকাশ করছে। কোনও ফরম্যাটেই তারা এর আগে পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি। পাকিস্তান এই মুহূর্তে একদিনের আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর দল। নেপাল ২০১৮ সালে ওডিআই খেলার স্বীকৃতি পাওয়ার পর এই মুহূর্তে বিশ্বের ১৫ নম্বর দল। ২০২৭ সালে ১৪ দলের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করাই লক্ষ্য নেপালের।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ- ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরফ বা মহম্মদ নওয়াজ বা মহম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।

নেপালের সম্ভাব্য একাদশ- কুশল ভুরতেল, আসিফ শেখ (উইকেটকিপার), ভীম শারকি, রোহিত পাউডেল (অধিনায়ক), কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, গুলশন ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+