এশিয়া কাপ, পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে হংকং, দেখে রাখুন চিরপ্রতিদ্বন্দ্বীদের

এশিয়া কাপ ২০১৮-এর পাকিস্তান বনাম হংকং ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে হংকং।

রবিবার দুবাইতে এশিয়া কাপ ২০১৮'র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তানের ও হংকং। টসে জিতে হংকংয়ের অধিনায়ক অংশুমান রথ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বলাই বাহুল্য ধারে ও ভারে পাকিস্তান অনেক এগিয়ে আছে হংকংয়ের থেকে। কিন্তু তাই বলে পাকিস্তান একেবারে হংকংকে উড়িয়ে দেবে এমনটা নাও হতে পারে।

এশিয়া কাপ, টসে জিতে প্রথমে ব্যাট করছে হংকং

অতীতে অনেকবারই দেখা গিয়েছে পচা শামুকে পা কেটেছে পাকিস্তানের। তবে হংকং জিতবে এমন আশা কেউ করছে না। তবে এই টুর্নামেন্ট কিন্তু হংকংয়ের সামনে বড় সুযোগ। এই বছরের শুরুতে তারা একদিনের ক্রিকেট খেলার ছাড়পত্র হারিয়েছে।

এশিয়া কাপ খেলার জন্য অস্থায়ী অনুমতি দেওয়া হয়েছে তাদের। কাজেই এই টুর্নামেন্টে ভাল খেলে দেখাতে পারলে তাদের সামনে ওয়ানডে স্ট্যাটাস পেরত পাওয়ার সম্ভাবনা থাকবে।

তবে এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট ভক্তদের চোখ থাকবে পাকিস্তান দলের উপর। এশিয়া কাপে দুবার নিশ্চিতভাবে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। কাজেই পাক দলকে মেপে নেওয়ার সুযোগ থাকছে এই ম্যাচে।

https://bengali.oneindia.com/news/cricket/asia-cup-2018-pakistan-vs-hong-kong-hong-kong-won-the-toss-and-decided-to-bat-first-092665.html?utm_campaign=writer-share&utm_source=amartya-promo&utm_medium=social

চোখ থাকবে পাক ব্যাটসম্য়ান বাবর আজমের দিকে। যাকে বলা হচ্ছে পাকিস্তানের কোহলি হয়ে উঠতে পারেন। টেস্টে এখনও নিজেকে প্রতিষ্ঠা করতে না পারলেও সাদা বলের দু ধরণের ক্রিকেটেই তাঁর রানের গড় ৫০ এর উপরে। সেই সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন এক রেকর্ডের সামনে। এই ম্যাচে ২৭ রান করতে পারলেই একদিনের ক্রিকেটে তিনি দ্রুততম ব্যাটসম্য়ান হিসেবে ২০০০ রান পূর্ণ করবেন।

দেখে নেওয়া যাক দুই দলের প্রথম এগারো -

হংকং: নিজাকাত খান, অংশুমান রথ (অধিনায়ক), বাবর হায়াত, কিঞ্চিত শাহ, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, আইজাজ খান, স্কট ম্যাকেনি (উইকেটরক্ষক), তানভির আফজাল, এহসান নওয়াজ, নাদিম আহমেদ।

পাকিস্তান: ফখর জামান, ইমামুল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মহম্মদ আমির, হাসান আলি, উসমান খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+