বিরাট চান না বিশ্রাম, একদিনের সিরিজে অশ্বিন-জাদেজা-সামিকে বিশ্রামের ভাবনা

টেস্ট সিরিজ পকেটে পোড়া হয়ে গেছে। ক্যান্ডি টেস্টের পর হবে একদিনের সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। দল নির্বাচন ১৩ অগাস্ট।

ভারতীয় দলের স্পিন বিভাগের দুই মোক্ষম অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তাঁরা প্রতি ম্যাচে যে পরিমাণ কাজের চাপ সামলান তাতে অসম্ভব পরিশ্রম হয়, এটা জানেন সকলেই। সামনে ভারতের লাগাতার ক্রিকেট সিরিজ। শ্রীলঙ্কা থেকে ফেরার পরই অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর সিরিজ। তাই নতুন ভাবনায় ভারতীয় নির্বাচকরা।

অশ্বিন-জাদেজাকে বিশ্রামের ভাবনা

২০ অগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরু হতে চলেছে। তাতে হয়ত বিশ্রাম দেওয়া হতে পারে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। একইসঙ্গে পেসার মহম্মদ সামিকেও বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে।

ভারতীয় এ দলের সঙ্গে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন নির্বাচক দেবাং গান্ধী। ভারতীয় সিনিয়র দলের নির্বাচন কমিটির প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছেন সকলের সঙ্গে কথা বলে দল নির্বাচন করা হবে। সন্দীপ সিং এবং দেবাংয়ের সঙ্গে কনফারেন্স করে ১৩ অগস্ট দল বেছে নেওয়া হবে।

রবীন্দ্র জাদেজা নির্বাসিত থাকায় তৃতীয় টেস্টে অশ্বিনকেই সামলাতে হবে স্পিন অ্যাটাকের দায়িত্ব। সেক্ষেত্রে তাঁকে হয়ত ১৫০ ওভার অবধি বল করতে হতে পারে। জাদেজা- অশ্বিনকে বিশ্রাম দিলে পরিবর্ত হিসেবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের হাতে রয়েছে যজুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, কুর্নাল পান্ডিয়ারা মত তরুণ তুর্কিরা। সামিকে বিশ্রাম দেওয়া হলে শিকে ছিঁড়বে যশপ্রীত বুমরাহের ভাগ্যে।

বিশ্রাম চাননি বিরাট

এদিকে পরপর ম্যাচ থাকলেও বিরাট কোহলি নাকি বিশ্রাম নিতে চাননা বলে নির্বাচকদের জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+