আইসিসি টেস্ট ক্রমতালিকায় যুগ্মভাবে নতুন বিশ্বরেকর্ড অশ্বিন-জাদেজা জুটির

বেঙ্গালুরু টেস্ট জিতে মাঠের বাইরে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। একসঙ্গে যুগ্মভাবে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষে উঠে এলেন দুজনে।

দুবাই, ৮ মার্চ : বেঙ্গালুরু টেস্ট জিতে মাঠের বাইরে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। একসঙ্গে যুগ্মভাবে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষে উঠে এলেন দুজনে। এই প্রথম এমন ঘটনা ঘটল বলে আইসিসি সূত্রে জানানো হয়েছে।[(ছবি) ভারতীয় বোলার হিসাবে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন]

এর আগে কোনও স্পিনার জুটি একসঙ্গে আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করতে পারেনি। সেদিক থেকে দেখলে মাঠের বাইরে জুটি হিসাবে নতুন রেকর্ড গড়লেন অশ্বিন-জাদেজা।[ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি]

আইসিসি টেস্ট ক্রমতালিকায় যুগ্মভাবে নতুন বিশ্বরেকর্ড অশ্বিন-জাদেজা জুটির

বেঙ্গালুরু টেস্টের আগে আইসিসি ক্রমতালিকায় অশ্বিন এক নম্বরে ছিলেন। তবে এই টেস্টের পরে জাদেজা অশ্বিনকে ছুঁয়ে ফেললেন। এই টেস্টে ভারত নাটকীয়ভাবে ৭৫ রানে জয় পেয়েছে। প্রথম ইনিংসে জাদেজা ৬ উইকেট নেন ও দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৬ উইকেট নেন।[এক ওভারের ৬ বলে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড অজি বোলারের]

প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন যুগ্মভাবে টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন। তবে একসঙ্গে দুজন স্পিনার শীর্ষস্থানে এই প্রথমবার উঠে এলেন। এদিকে দল হিসাবে ভারতও টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছে।[অধিনায়ক হিসাবে অনন্য রেকর্ড করলেন বিরাট কোহলি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+