অ্যাসেজ ২০১৯: রূপকথার ইনিংসে টেলর সুইফ্টের জনপ্রিয়তাকে টক্কর দিচ্ছেন স্টোকস

অ্যাসেজের হেডিংলেতে স্টোকসের মহাকাব্যিক ইনিংস দেখে ব্রিটিশ কিংবদন্তি অল-রআউন্ডার ইয়ান বোথাম বলেছেন, 'এই এক ইনিংসই এখন স্টোকসের জীবন পাল্টাতে চলেছে।'

অ্যাসেজ সিরিজের হেডিংলে টেস্টে স্টোকসের মহাকাব্যিক ইনিংস দেখে ব্রিটিশ কিংবদন্তি অল-রাউন্ডার ইয়ান বোথাম বলেছেন, 'এই এক ইনিংসই এখন স্টোকসের জীবন পাল্টাতে চলেছে।' সত্যিই শেষ উইকেটকে সম্বল করে অজি বধ ও অপরাজিত ১৩৫ রানের রূপকথার ইনিংসে এবার বিশ্ব বিখ্যাত নামি গায়িকার জনপ্রিয়তাকে টক্কর দিলেন স্টোকস

ঠিক কী ঘটেছে

রবিবার অবিশ্বাস্য ইনিংসের পর ইন্টারনেটে স্টোকসের উইকিপিডিয়া পেজের পেজভিউ ক্রমশ উর্ধ্বমুখী। সেখানে টেলর সুইফ্টের উইকিপিডিয়া পেজের পেজভিউকে কঠিন টক্কর দিচ্ছেন স্টোকস। আইসিসি'র একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সেই তুলনা দেখানো হয়েছে। সেখানে টেলর সুইফ্টের সাম্প্রতিক প্রকাশিত লাভার মিউজিক অ্যালবাম রিলিজের পর উইকি সার্চে পেজভিউ উর্ধ্বমুখী ছিল। সেই জনপ্রিয়তাকেই এখন চ্যালেঞ্জ দিচ্ছেন স্টোকস।

স্টোকসের কীর্তি

হেডিংলেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রান তাডা় করে ১ উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড। সৌজন্যে স্টোকসের নাছোড় মনোভাব। শেষ উইকেটে জ্যাক লিচকে সঙ্গী করে স্কোরবার্ডে ৭৬ রান জোড়েন। যার মধ্যে ৪৫ বলে ৭৪ রান করেন স্টোকস। অবিশ্বাস্য এই ইনিংসের সুবাদেই হেডিংলে টেস্ট জিতে অ্যাসেজ সিরিজে প্রত্যবর্তন করে ইংল্যান্ড

ব়্যাঙ্কিংয়ে উন্নতি

অতিমানবীয় এই ইনিংস খেলে, টেস্ট ক্রিকেটে অল-রাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন স্টোকস। ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার এখন কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং দু'নম্বরে রয়েছেন। স্টোকসের রেটিং পয়েন্ট ৪১১।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+