আসাদ রউফ প্রয়াত, আইসিসির এলিট প্যানেলের প্রাক্তন পাকিস্তানি আম্পায়ার জড়ান একাধিক কেলেঙ্কারিতে

আসাদ রউফ প্রয়াত। বয়স হয়েছিল ৬৬। লাহোরে লন্ডা বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বুকে অস্বস্তি বোধ করছিলেন আইসিসির এলিট প্যানেলে থাকা পাকিস্তানের প্রাক্তন এই আম্পায়ার। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো হয়নি। কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু বলে রউফের পরিবার পাক সংবাদমাধ্যমকে জানিয়েছে।

প্রয়াত রউফ

প্রয়াত রউফ

আলিম দারের সঙ্গেই একটা সময় আম্পায়ার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন রউফ। ১৯৯৮ সালে তিনি আম্পায়ারিং শুরু করেন। প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন ২০০০ সালে, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা একদিনের আন্তর্জাতিকে। আইসিসির ওডিই আম্পায়ারদের প্যানেলে ছিলেন ২০০৪ সাল থেকে। ২০০৫ সালে প্রথম টেস্ট খেলান। ২০০৬ সালে তিনি আইসিসির এলিট প্যানেলে ঢুকে পড়েন।

আম্পায়ার হিসেবে উত্থান-পতন

২০১৩ সালে তাঁকে এলিট প্যানেল থেকে আইসিসি সরিয়ে দেওয়ার আগে অবধি রউফ ৬৪টি টেস্টে আম্পায়ারিং করেছেন, যার মধ্যে ৪৯টি টেস্টে অন ফিল্ড আম্পায়ার হিসেবে এবং ১৫টি টিভি আম্পায়ার হিসেবে। এ ছাড়া ১৩৯টি একদিনের আন্তর্জাতিক ও ২৮টি টি ২০ আন্তর্জাতিকে তিনি ম্যাচ পরিচালনা করেছেন। রউফের জীবনে বিতর্কও কম আসেনি। সবচেয়ে বড় কেলেঙ্কারিতে তিনি জড়ান আইপিএলে।

আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারি

২০১৩ সালে আইসিসির স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ায় রউফের। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। পুলিশ অভিযুক্ত হিসেবে তাঁর খোঁজ শুরুর আগেই অবশ্য রউফ ভারত ছাড়েন। আইপিএল মরশুম শেষ হওয়ার আগেই। এরপর তাঁর নাম চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারদের তালিকা থেকে বাদ দেয় আইসিসি। ওই বছরই তাঁকে আইসিসি এলিট প্যানেল থেকে সরিয়ে দেয়। যদিও আইপিএলে স্পট ফিক্সিংয়ে তাঁর নাম জড়ানোর জন্য এমন পদক্ষেপ করা হয়নি বলেও জনিয়েছিল আইসিসি। আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারির বিষয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করা রউফ দুর্নীতিদমন শাখার আধিকারিকদের তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। ২০১৬ সালে দুর্নীতি সংক্রান্ত চারটি ধারায় বিসিসিআই তাঁকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করে।

যৌন কেলেঙ্কারির অভিযোগ

এ ছাড়া নারীঘটিত কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল রউফের। মুম্বই পুলিশের কাছে এক মডেল অভিযোগ করেন, রউফ তাঁকে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। এই যৌন কেলেঙ্কারির অভিযোগও অস্বীকার করেছিলেন রউফ। আম্পায়ারিং কেরিয়ারে যবনিকা পড়ার পর তিনি লাহোরে জুতোর দোকান চালাতেন। সেখান থেকে ফেরার পথেই অসুস্থ বোধ করে মৃত্যু। রউফ প্রথম শ্রেণির ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাট করতেন। পরে আম্পায়ারিংয়ে আসেন। ন্যাশনাল ব্যাঙ্ক ও রেলওয়েজের হয়ে তিনি ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ব্যাটিং গড় ২৮.৭৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+