ফের একবার ভারতীয় ক্রিকেটে ফিরতে চলেছে 'সৌরভ যুগ'!

কলকাতা, ২৫ মে : কোচ হোন বা ডিরেক্টর, সম্ভবত ফের একবার ভারতীয় ক্রিকেটে ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আর এবার তাঁকে সসম্মানেই ভারতীয় ক্রিকেটের কোচ অথবা ডিরেক্টরের পদে বসানো হবে। এমনটাই জানা গিয়েছে বিসিসিআই সূত্রে।


সত্যিই তিনি কোচিং করতে চলেছেন বিরাট কোহলি, সুরেশ রায়নাদের? এদিন ফের একবার সেই জল্পনা আরও উসকে দিয়েছেন সৌরভ নিজেই। জানিয়েছেন, এব্যাপারে তাঁকে জিজ্ঞাসা না করে বোর্ড কর্তাদের জিজ্ঞাসা করতে। অর্থাৎ মিডিয়ায় প্রকাশিত খবরে যে সারবত্তা রয়েছে তা আকারে ইঙ্গিতে এদিনও বুঝিয়ে দিয়েছেন তিনি।

অন্যদিকে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর আজই জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠক করতে তাঁর কলকাতার বাসভবনে যাবেন বিকালে। তাঁকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জল্পনা উসকে বলেন, "ভারতীয় ক্রিকেটে সৌরভের অসাধারণ অবদান রয়েছে। ভারতীয় ক্রিকেটের স্বার্থে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "সৌরভকে নিয়ে সংবাদমাধ্যমে প্রচুর জল্পনা চলছে। আমাদের কিছুটা সময় দিন এব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য।"

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

কোচ হবেন না ডিরেক্টর এখন শুধু সেটাই সম্ভবত ঠিক করবে ভারতীয় বোর্ড। বলা যায় ফের একবার সৌরভ ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেটে।

শচীন তেন্ডুলকর

শচীন তেন্ডুলকর

সম্ভবত ভারতীয় বোর্ডের তিন সদস্যের পরামর্শদাতা কমিটিতে অন্যতম সদস্য হিসেবে থাকবেন লিটল মাস্টার।

রবি শাস্ত্রী

রবি শাস্ত্রী

সম্ভবত ভারতীয় বোর্ডের তিন সদস্যের পরামর্শদাতা কমিটিতে অন্যতম সদস্য হিসেবে থাকবেন রবি শাস্ত্রীও।

অনুরাগ ঠাকুর

অনুরাগ ঠাকুর

বোর্ড সচিব অনুরাগ ঠাকুর নানা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কলকাতায় এসেছেন।

বাংলাদেশ সফরের দল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। এদিন ডালমিয়ার সঙ্গে বৈঠকের সময় সাপোর্ট স্টাফদের তালিকা চূড়ান্ত করা হবে। অনুরাগের কথায়, "আমি কলকাতায় ডালমিয়াজির সঙ্গে বৈঠক করতে এসেছি সিদ্ধান্ত নেওয়ার জন্যই। চূড়ান্ত হলেই আমরা জানিয়ে দেব।"

জগমোহন ডালমিয়া

জগমোহন ডালমিয়া

নতুন করে ভারতীয় ক্রিকেটের মসনদে বসেছেন তিনি।

সবদিক থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া নেতৃত্বে থাকাকালীনই ফের একবার ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে 'সৌরভ যুগ'। কোন পদে তাঁকে বাছা হবে তাই এখন চূড়ান্ত করার পালা।

ভারতীয় ক্রিকেটের দায়িত্ব কাকে দেওয়া হবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই মানুষটিই, মিস্টার জগমোহন ডালমিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+