IPL Auction 2024: আইপিএল নিলামের আগে বিধ্বংসী অর্জুন, প্রথম শ্রেণির ক্রিকেটে লক্ষ্যভেদ সচিন-পুত্রর
IPL Auction 2024: আইপিএলের নিলামের আগে বল হাতে বিধ্বংসী সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। রঞ্জি ট্রফিতে প্রথমবার তিনি ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন।
অর্জুন রঞ্জি খেলছেন প্লেট গ্রুপে গোয়ার হয়ে। পরভোরিমে অরুণাচল প্রদেশকে ৮৪ রানে গুটিয়ে দিয়েছে গোয়া। অর্জুন একাই নিয়েছেন ৫ উইকেট।

অর্জুনকে আইপিএল নিলামের আগে ধরে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল নিলামের আগে রঞ্জি ট্রফিতে তিনি বল হাতে যেভাবে নজর কাড়লেন, তাতে মুম্বই তাঁকে ফেরাতেও পারে। কিংবা সচিন-পুত্রকে দেখা যেতে পারে আইপিএলে অন্য দলের জার্সিতেও।
এর আগে, প্রথম শ্রেণির ক্রিকেটে দু-বার তিনি ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে পারেননি। অবশেষে কেরিয়ারের ১৭তম প্রথম শ্রেণির ম্যাচে তিনি ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার লক্ষ্যপূরণ করলেন।
গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আকাদেমি মাঠে রঞ্জি ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল অরুণাচল প্রদেশ। ৩০.৩ ওভারে তারা গুটিয়ে গিয়েছে ৮৪ রানেই। অরুণাচলের ব্যাটিং লাইন আপের প্রথম ৫ ব্যাটারই অর্জুনের শিকার। তিনজনকে বোল্ড করেছেন অর্জুন।
তিনটি মেডেন-সহ ৯ ওভারে ২৫ রান দিয়ে তিনি ৫ উইকেট নেন। পঞ্চম ম্যাচে টানা পঞ্চম জয় ছিনিয়ে নেওয়ার আশা জাগিয়েছে গোয়া। অরুণাচল টানা পঞ্চম হার বাঁচাতে লড়ছে। উল্লেখ্য, ২০২২ সালে রঞ্জিতে গোয়ার হয়ে প্রথমবার খেলতে নেমেই শতরান হাঁকিয়েছিলেন অর্জুন, রাজস্থানের বিরুদ্ধে।
এদিকে, ইতিমধ্যেই আজ আরও দুটি দল রঞ্জিতে ১০০ রানের কমে অল আউট হয়ে গিয়েছে। পুদুচেরিকে প্রথম ইনিংসে ৮৫ রানে থামিয়ে দিয়েছে হিমাচল প্রদেশ। বল হাতে দাপট দেখিয়েছেন বৈভব অরোরা ও ঋষি ধাওয়ান। এই ম্যাচে জিতলে তারা তৃতীয় জয় ছিনিয়ে নক-আউটের দৌড়ে থাকবে।
অন্যদিকে, উত্তরপ্রদেশকে ৮৯ রানে গুটিয়ে দিয়েছে কর্ণাটক। লখনউয়ে টস জিতে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ ৪০.৩ ওভভারে ৮৯ রানে গুটিয়ে যায়। বাসুকী কৌশিক ২০ রানে পাঁচ উইকেট নিলেন। আগের ম্যাচে বাংলার বিরুদ্ধেও তিনি ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। নক-আউটের আশা জিইয়ে রাখতে দুই দলই এই ম্যাচ জিততে বদ্ধপরিকর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications