১৪, ১৬ -র গন্ডি পেরিয়ে এবার মুম্বই অনুর্ধ্ব ১৯ দলে জায়গা সচিন পুত্র অর্জুনের
সচিন পুত্র ডাক পেলেন মুম্বই দলে। অনুর্ধ্ব ১৯ দলের জার্সি গায়ে নিজেকে প্রমাণ করার বিষয়ে আত্মবিশ্বাসী অর্জুন তেন্ডুলকর
সচিন পুত্রের জন্য সুখবর। অনুর্ধ্ব ১৯ মুম্বই দলে ডাক পেলেন অর্জুন তেন্ডুলকর। বরোদায় এই আমন্ত্রণী টু্র্নামেন্ট খেলতে যাবে মুম্বই। সেই দলেই জায়গা পেলেন অর্জুন।

ভারতীয় ক্রিকেটের ভগবান সচিন ব্যাটসম্যান হিসেবে কেরিয়ার শুরু করলেও তাঁর ছেলে পেস বোলার হিসেবেই নিজেক এগিয়ে নিয়ে যাচ্ছে। এর আগে মুম্বইয়ের অনুর্ধব ১৪ ও অনুর্ধ্ব ১৬ দলেও সুযোগ পেয়েছেন সচিন পুত্র। তবে এবার অনর্ধ্ব ১৯ দলের সদস্য হলেন তিনি।
২০১৩ সালে ওয়াংখেড়েতে সচিনের বিদায়ী টেস্ট ম্যাচে অর্জুনকে নেটে বল বয় হিসেবে দেখা গেছে। এছাড়া লর্ডসেও নিয়মিত নেট বোলার হিসেবে নিজের অনুশীলন ঝালান অর্জুন তেন্ডুলকর। বিশ্বকাপের সময় ভারতীয় মহিলা দলের নেট বোলার হিসেবেও বল করেছেন তিনি। এছাড়াও ইংলিশ দলকে অনুশীলনের সময় বল করতে গিয়ে আহত করে দিয়েছিলেন জনি বারিস্তোকে। আসলে যথেষ্ট জোরে বল করেন সচিন পুত্র। তাঁর বাউন্সারের আঘাতে আহত হয় নেট ছাড়তে হয়েছিল ইংলিশ উইকেটরক্ষকে।

সেপ্টেম্বরের ১৬- ২৩ তারিখ অবধি বরোদায় হবে আমন্ত্রণী এই টুর্নামেন্ট। তাতে সচিন পুত্র কেমন পারফর্ম করেন তার ওপর নজর থাকবে ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications