লকডাউন স্পেশাল: বাড়িতে বন্দি হয়ে বিরাটের জন্য বিশেষ কয়েকটি ডিস রান্না অনুষ্কার

লকডাউন স্পেশাল: বাড়িতে বন্দি হয়ে বিরাটের জন্য বিশেষ কয়েকটি ডিস রান্না অনুষ্কার

করোনা ভাইরাসের কারণে লকডাউনে স্তব্ধ ভারত। ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম দশার লকডাউন রয়েছে। এরপর ১৫ এপ্রিল থেকে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণ হতে পারে। সেই নিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। করোনা রুখতে লকডাউন দীর্ঘ করাই একমাত্র উপায় মানছে সব মহল। করোনা প্রতিরোধের জন্য এই লকডাউনে সেলেবদের অনেকেই রান্নাঘরে ঢুঁ মেরেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেলেবদের সেই সব ছবি ভাইরাল হচ্ছে। এবার বিরাটের জন্য বিশেষ কয়েকটি পদ রান্না করলেন অনুষ্কা।

ঘরেই তৈরি করে ফেললেন গোল গাপ্পা

ঘরেই তৈরি করে ফেললেন গোল গাপ্পা

ঘরবন্দি অবস্থায় বিরাটের জন্য গোল গা়প্পা রান্না করেছেন অনুষ্কা।বলিউড অভিনেত্রী ইনস্টাগ্রামের স্টেটাসে সেই ছবি পোস্ট করেছেন। বিরাট পত্নী ছবি পোস্ট করে লেখেন, 'হোম মেড গোল গাপ্পা।'

ঘরের তৈরি হল বরফি

ঘরের তৈরি হল বরফি

শুধু গোল গাপ্পাতেই থামেননি অনুষ্কা। বাড়িতেই ব্যাসন দিয়ে বরফি বানিয়েছেন তিনি। এক্ষেত্রে মায়ের সাহায্য পেয়েছেন। ইনস্টাগ্রামের স্টেটাসে বাড়িতে তৈরি বরফি ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন 'ঘরে তৈরি বরফি। মায়ের হাতের কোনও জবাব নেই।'

রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়াতে যা খাচ্ছেন অনুষ্কা

রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়াতে যা খাচ্ছেন অনুষ্কা

রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়াতে অনুষ্কা সবুজ সব্জি, সঙ্গে টমাটো ও আদা দিয়ে তৈরি চাটনি খাচ্ছেন। সেই ছবিও পোস্ট করেছেন তিনি।

বিরাটের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন

বিরাটের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন

করোনার কারণে আকস্মিৎ লকডাউনে বিরাট-অনুষ্কা দুজনে এই ছুটিতে একে অন্যকে সময় দিতে পারছেন। কাজের ব্যস্ততায় নিজেদের সময় দিতে পারতেন না। এখন অবশ্য লকডাউনে গৃহবন্দি হয়ে অবসরই অবসর। তাই একে অন্যের মধ্যে আরও বেশি করে বোঝাপড়া তৈরি করছেন বিরাট-অনুষ্কা। নিজেদের অবসর সময়ের ভালোবাসার মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন বিরুষ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+