IPL 2024: কেকেআরের পার্টিতে জুটিতে লুটি! অভিনেত্রী অনন্যার সঙ্গে নাচেও সুপারহিট রাসেল, দেখুন ভিডিও
বিগত কয়েক বছর ধরেই কেকেআর দলের দুই ক্যারিবিয়ান স্তম্ভ হলেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। নিলামে দলে অনেক রদবদল হলেও কোনও ভাবেই দুই বিদেশিকে ছাড়ে না নাইট টিম ম্যানেজমেন্ট। ২০২৩ সালের আইপিএলে খুব একটা ছন্দে পাওয়া যায়নি কেকেআরের দুই বিদেশিকে, কিন্তু এবার দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নেন নারিন, গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাসেলও।
এবার লোকসভা ভোটের জন্য কলকাতায় নাইটদের কোনও বিজয় উৎসব হয়নি। সেলিব্রেশন পর্ব মিটে গিয়েছে চেন্নাইতেই। ট্রফি জয়ের পর রাতজুড়ে উদ্দাম সেলিব্রেশন হয়েছে নাইট শিবিরে।সেই সেলিব্রেশন পর্বে কেকেআর-এর অল-রাউন্ডার তারকা আন্দ্রে রাসেলের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রাসেল-অনন্যা নাচলেন দলের মালিক শাহরুখ খানের 'ডাঙ্কি' সিনেমার গান 'লুট পুট গয়া' তে! সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। এখানেই শেষ নয় ছোট্ট ভিডিওতে চমক আরও আছে। সেখানে দেখা গিয়েছে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও। কঠোর পণ্ডিত মশাইও কোমার দোলাচ্ছিলেন গানের তালে।
ট্রফি জয়ের পর পার্টি আয়োজন করা হয় কেকেআর দলের পক্ষ থেকে। পার্টিতে কমলা ড্রেস পরে গিয়েছিলেন অনন্যা। রাসেলের পরনে ছিল কালো টি-শার্ট ও প্যান্ট। দুজনেই নাচছিলেন শাহরুখের সিনেমার গানের ছন্দে।
আন্দ্রে রাসেল কেকেআরের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার। দীর্ঘদিন খেলছেন বেগুনি জার্সিতে। তাঁর খারাপ সময়ে শাহরুখ পাশে ছিলেন, এ কথাও একবার বলেছিলেন রাসেল। এ বারের আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন রাসেল। ব্যাট-বল হাতে বেশ সফল। আসলে ক্যারিবিয়ানরা রঙিন জীবন কাটাতে পছন্দ করেন।ক্যামেরার সামনে সমান সাবলীল তিনি। সিনেমা নয়, একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে রাসেলকে।
Celebrations are in full swing at the IPL winning party as Andre Russell couldn't resist grooving to his favourite "Lutt Putt Gaya" song, alongside Chandrakant Pandit and Ananya Pandey. 🔥💜 What a k'Night ❤️@iamsrk @Russell12A @KKRiders @KKRUniverse #ShahRukhKhan… pic.twitter.com/0OVfUdtAJM
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) May 27, 2024
একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অভিষেক নায়ার, বরুণ চক্রবর্তীর সঙ্গে রমণদীপ জমিয়ে নাচ করছেন। শুধুই কি তাই নাচের ফাঁকে পানীয় ছুঁড়ছেন তাঁরা। দেশি বয় গানের সুরে নাচতে দেখা যায় তাঁদের। আইপিএল ট্রফি জেতার পর গোটা রাত ধরে চলে বিজয়োল্লাস। তবে পার্টিতে দেখা যায়নি শাহরুখ খানকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications