কবে, কোথায়, কখন হবে আইপিএল নিলাম, কার ঝুলিতে রয়েছে কত, কোথায় দেখবেন, জানুন বিস্তারে
কবে, কোথায়, কখন হবে আইপিএল নিলাম, কার ঝুলিতে রয়েছে কত, কোথায় দেখবেন, জানুন বিস্তারে
আইপিএল ২০২৩-এর জন্য মিনি অকশন আবারও হেডলাইন তৈরি করতে চলেছে অল্প কিছু দিনের মধ্যে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলে নতুনত্বের ছোঁয়া এনে তা আরও শক্তিশালী হওয়ার জন্য তৈরি হচ্ছে। এ বারের নিলামে স্যাম কারান, বেন স্টোকসের বড় নাম রয়েছেন যাঁরা মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মতো অন্যান্য দলগুলিরও নিশ্চয়ই প্রায়রটি লিস্টে রয়েছেন। ২০২৩-এর মার্চ থেকে খুব সম্ভবত শুরু হবে আইপিএল। তার আগে আগামী আইপিএল-এর জন্য ২৩ ডিসেম্বর হচে চলা নিলামের বিষয়ে জেনে নিন বিস্তারিত।

আইপিএল ২০২৩ নিলামের সময়, তারিখ এবং স্থান:
আইপিএল ২০২৩-এর নিলাম আয়োজিত হতে চলেছে ২৩ ডিসেম্বর। কোচিতে হবে এই নিলাম প্রক্রিয়া। এ বারই প্রথম আইপিএল-এর নিলামের আসর বসতে চলেছে কেরালায়। দুপুর সাড়ে ১২'টা থেকে নিলাম শুরু হওয়ার কথা এবং সন্ধ্যা পর্যন্ত এটি চলতে পারে।

নিলামের নিয়ম:
মোট বাজেটের ৭৫ শতাংশ প্রতিটা ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে, তার থেকে বেশি খরচ করার অনুমতি নেই কারোর। গত বছরের মতো রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ডের কোনও অপশন থাকছে না আইপিএল ২০২৩-এর জন্য নিলামে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে নূনতম ১৮ জন ক্রিকেটার থাকতে হবে এবং সর্বাধিক ২৫ জন ক্রিকেটার থাকতে পারে।

কার কাছে কত টাকা রয়েছে:
মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে ২০.০৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটলসের ঝুলিতে রয়েছে ১৯.৪৫ কোটি টাকা, চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে ২০.৪৫ কোটি টাকা, গুজারাট টাইটানসের ঝুলিতে রয়েছে ১৯.২৫ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়েছে ৭.০৫ কোটা টাকা, লখনউ সুপার জায়ান্টসের কাছে আছে ২৩.৩৫ কোটি টাকা, পাঞ্জাব কিংসের কাছে রয়েছে ৩২.২ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে রয়েছে ৮.৭৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালসের কাছে আছে ১৩.২ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদের কাছে আছে ৪২.২৫ কোটি টাকা।

কোথায় দেখবেন আইপিএল ২০২৩-এর জন্য আয়োজিত নিলমা:
টিভিতে আইপিএল নিলাম দেখবে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এই নিলাম অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।












Click it and Unblock the Notifications