আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নেই অধিনায়করা, এ কেমন আজব কথা,স্তম্ভিত ফ্যানরা
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না সব অধিনায়কেরা।
আইপিএল ১১ উদ্বোধনী অনুষ্ঠানের আগে কেলেঙ্কারি। মুম্বই ইন্ডিয়ন্স ও চেন্নাই সুপার কিংস বাদ দিয়ে আর বাকি আইপিএল ফ্রাঞ্চাইজি অধিনায়কদের উদ্বোধনী অনুষ্ঠানে না হাজির করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। উদ্বোধনী অনুষ্ঠান হবে এপ্রিলের ৭ তারিখ।

তবে ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকবেন আট অধিনায়কই। সকলেই বিশেষ ভিডিও বার্তায় জানিয়ে দেবেন তাদের এবারের বার্তা। নিজের নিজের শহরের প্রেক্ষাপট থেকে বিশেষভাবে শ্যুট করা বার্তা দেবেন। ভিডিও শ্যুটটা হবে ৬ তারিখ।

গত মরশুম অবধি উদ্বোধনী অনুষ্ঠান হত ম্যাচের একদিন আগে। সেখানেই সুস্থভাবে ক্রিকেট খেলার মন্ত্রে শপথ নিতেন ক্রিকেটাররা। এবার মুম্বইতে মুম্বই ইন্ডিয়ন্স ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের ঠিক আগে হবে উদ্বোধন অনুষ্ঠান।

আইপিএল আধিকারিকরা সঠিকভাবে দিনের হিসেব না মেলানোর জেরেই এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকা হচ্ছে না। কারণ চারটে ফ্রাঞ্চাইজির নিজেদের দিনে ম্যাচ খেলবে। ফলে তাদের আবার নিজেদের ভ্যেনুতে পৌঁছনো বড় চ্যালেঞ্জ।

এপ্রিলের ৮ তারিখ দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচ খেলছে। অন্যদিকে আরসিবি খেলবে কেকেআরের সঙ্গে। প্রথম ম্যাচটি ৪ টা ও দ্বিতীয় ম্যাচটি ৮টায়।
বিসিসিআইয়ের আধিকারিকরা রীতিমতো বিরক্ত আইপিএল আধিকারিকদের এই কর্মকান্ডে। গৌতম গম্ভীর , রবিচন্দ্রন অশ্বিনরা ঠিক কী করে ম্যাচের আগের দিন অনুষ্ঠানে খেলবেন তা নিয়ে বিরক্ত সকলেই।

আরসিবি -র বিরাট কোহলি এবং কেকেআরের দীনেশ কার্তিক ম্যাচের এক দিন আগে কী করে সফর করতে পারবেন সেটা নিয়েও কোনও সমাধানসূত্র বেরোয়নি।
বিসিসিআইয়ের কার্যনির্বাহী প্রেসিডেন্ট সিকে খান্না জানিয়েছেন,'কিছু লজিস্টিক্যাল ইস্যু রয়েছে, খুব দ্রুত সেগুলি সমাধান করতে হবে। ওপেনিং অনুষ্ঠানের আগে ঠিক কীভাবে অধিনায়কদের আনা হবে সেটা নিয়ে প্রশ্ন থাকছেই।'












Click it and Unblock the Notifications