ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্টে আহমেদাবাদের পিচ কেমন হবে, জানালেন রাহানে

ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্টে আহমেদাবাদের পিচ কেমন হবে, জানালেন রাহানে

ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট আহমেদাবদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। একই মাঠে ইংল্যান্ডকে দিন রাতের টেস্টে হারিয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের পিচ নিয়ে ক্রিকেট বিশ্বে বিস্তর বিতর্ক তৈরি হয়েছি। এহেন পরিস্থিতিতে আগামী ম্যাচে পিচ কেমন হবে, তা নিয়ে মাথাব্যাথা ক্রিকেট প্রেমীদের। সেই ধাঁধাঁর সমাধান করলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে নিজে।

পিচ একই রকম হবে

পিচ একই রকম হবে

চেন্নাইয়ের চিপক ও আহমেদবাদের নরেন্দ্র মোদী স্টে়ডিয়ামে হওয়া পরপর দুটি টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। দুই ক্ষেত্রে স্পিন ট্র্যাকে বাজিমাত করেছে ভারতীয় ক্রিকেট দল। চতুর্থ টেস্টের পিচও স্পিন সহায়ক হবে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে।

গোলাপী বলের টেস্ট আলাদা

গোলাপী বলের টেস্ট আলাদা

আহমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ চিপকের মতো হলেও গোলাপী বল দুই ম্যাচের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে বলে জানিয়েছেন অজিঙ্ক রাহানে। বলেছেন, লাল বলের থেকে অনেক দ্রুত ছুটে আসে গোলাপী বল। বলের সিম এবং সুইং পড়তে ব্যাটসম্যানরা অনেক সময় ভুল করে ফেলেন বলে জানিয়েছেন রাহানে।

ইংল্যান্ডকে হালকা ভাবে নেওয়া যাবে না

ইংল্যান্ডকে হালকা ভাবে নেওয়া যাবে না

চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড। দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট জেতে ভারত। ফলে জো রুট শিবির যে যথেষ্ট শক্তিশালী টেস্ট দল, তা স্বীকার করে নিয়েছেন অজিঙ্ক রাহানে। ফলে আগামী ম্যাচে ইংল্যান্ডের প্রতি সমীহ নিয়েই যে তাঁরা মাঠে নামবেন, তা জানাতে ভোলেননি টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

সফল হবেন কি রাহানে

সফল হবেন কি রাহানে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে শতরান করেছিলেন অজিঙ্ক রাহানে। তারপর থেকে টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের ব্যাট শান্তই রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি জিঙ্কস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+