IND vs BAN: হায়দরাবাদ পুলিশের সাহায্য চাইছেন শান্ত! বাংলাদেশ হোয়াইটওয়াশ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বিরাট আত্মবিশ্বাস নিয়েই ভারত সফরে এসেছিল বাংলাদেশ। ভারতে এসে টিম ইন্ডিয়াকে হারানোর কথাও ভেসে আসে বাংলাদেশ শিবির থেকে। কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে যে বিরাট পার্থক্য আছে তা হাড়ে হাড়ে টের পেলেন টাইগাররা। টেস্টের পর টি২০ সিরিজেও হোয়াইটওয়াশ হতে হল বাংলাদেশকে। টি২০ সিরিজ শেষের পর বাংলাদেশ দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা।
আসলে সোশ্যাল মিডিয়ায় ভারত বাংলাদেশের নেটিজেনদের মধ্যে নানা মজার কথার লড়াই চলতেই থাকে। সুযোগ পেলেই একে অপরকে টিপন্নী কাটে মিমের মাধ্যমে। এবার ভারতীয় নেটিজেনরা সুযোগ পেয়ে বাংলাদেশ দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাীন মজার পোস্ট করছেন সেখানে রয়েছে ব্যঙ্গ ও কটাক্ষের ছোঁয়া।

Scenes from Hyderabad. #INDvBAN pic.twitter.com/waLGIuzNQF
— Sagar (@sagarcasm) October 12, 2024
অন্য একটি মিমে তুলে ধরা হয়েছে ভারত এবং পাকিস্তান দলের পার্থক্য। একই ব্যক্তির দুটি ভিন্নধর্মী ছবি পোস্ট করা হয়েছে সেখানে পাকিস্তানের সঙ্গে খেলা হলে চোখে চশমা পরে স্টাইল করছেন লোকটি, কিন্ত ভারতের সঙ্গে খেলা হলেই দৌড়ে পলায়ন করছেন।
How Sanju Samson celebrated Dusshera pic.twitter.com/FZXGoFF5zV
— Sagar (@sagarcasm) October 12, 2024
অন্য একটি মিমে একটি বাঘের ছবি দেওয়া হয়েছে, পাশেই বাঘের মতোই হলুদ কালো রঙের কুকুরের ছবি দেওয়া হয়েছে, এতে বলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে খেললে বাংলাদেশ দল বাঘ হয়ে যায় কিন্তু ভারতের সঙ্গে খেললেই কুকুর হয়ে যায়।
একটি মিমে বাংলাদেশি ফ্যানদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ভারতকে ৩০০ করতে দিইনি, ৩ রানে আমাদের নৈতিক জয়। অন্য একটি মিমে মজা করে দেখা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পর শান্ত ট্রফি নিয়ে ঘুমিয়ে আছেন। ভারতের বিরুদ্ধে সিরিজের পর তাঁর সঙ্গী ঝাঁটা। অন্য মিমে এক বাংলাদেশি বোলার বলেছেন কী বল করব ভাই? অন্য জন বলছেন বল করলেই শুধু ছয় আর চার মারছে।
Pic 1 : Bangladesh with Pakistan team
— Vishal (@VishalMalvi_) October 12, 2024
Pic 2 : Bangladesh with India #INDvBAN pic.twitter.com/3PCPa0XSUp
কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশ দলের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হতে হয়েছে পাকিস্তানকে। এবার ভারতে এসে বাংলাদেশের অবস্থা দেখে মজা নিচ্ছেন পাকিস্তান ক্রিকেটাররা। পঞ্চায়েত থ্রি ওয়েব সিরিজের একটি দৃশ্যের সংলাপ বসানো হয়েছে বাবর-শাহীন আফ্রিদিদের মুখে। সেখানে দুই পাক ক্রিকেটার বলছেন, এসব দূর থেকে দেখেই মজা নিতে হয়।
Meanwhile Pakistan cricket team, Bangladesh ki kutai dekh ke 😭😹#INDvsBAN pic.twitter.com/fQlQ4CrHOx
— Byomkesh (@byomkesbakshy) October 12, 2024
IND vs NZ: নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, রোহিতের ডেপুটি হলেন কে?
ভারত সফরে আসার আগে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছিলেন আমরা টিম ইন্ডিয়াকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী। সিরিজ শেষের পর শান্ত-র অবস্থা কেমন হয়েছে সেটা মিমে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের ইউটিউবাররাও কটাক্ষের মুখে পড়েছেন। তাঁরা একটু সুযোগ পেলেই ভারতকে নিয়ে মজা করেন, ব্যঙ্গ করে বিভিন্ন পোস্ট করেন। টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের পরও বাংলাদেশ অধিনায়কের মতোই শান্ত হয়ে গিয়েছেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications