আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন, মাঠের বাইরে রোহিত শর্মা, আবারও অধিনায়কের ভূমিকায় এই তারকা

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন, মাঠের বাইরে রোহিত শর্মা, আবারও অধিনায়কের ভূমিকায় এই তারকা

ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল আফগানিস্তান। এটি দুই দলের কাছেই নিয়মরক্ষার ম্যাচ। তবে, দুই দলের লক্ষ্য ভিন্ন এই ম্যাচে। অল্পের জন্য বুধবার পাকিস্তানের বিরুদ্ধে জয় হাতছাড়া করা আফগানিস্তান এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া এবং প্রবল প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে শেষ পর্যন্ত লড়াই চালাবে। অপর দিকে, যে হেতু নিয়মরক্ষার ম্যাচ তাই ভারত পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন, মাঠের বাইরে রোহিত শর্মা, আবারও অধিনায়কের ভূমিকায় এই তারকা

প্রথম একাদশের তিন ক্রিকেটারকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত শর্মা বিশ্রাম নিয়েছেন তাঁর পরিবর্তে এই ম্যাচে ভারতের অধিনায়কত্ব করবেন সহ অধিনায়ক কে এল রাহুল। এ ছাড়া হার্দিক পান্ডিয়া এবং যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই তিন ক্রিকেটারের পরিবর্তে ভারতের প্রথম একাদশে ফিরেছেন দীনেশ কার্তিক, দীপক চাহার এবং অক্ষর প্যাটেল।

এ দিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হলেও খুশি কে এল রাহুল। এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলানো রাহুল বলেছেন, "আমরা টসে জিতলে ব্যাটিং-ই করতাম। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা নিজেদের চ্যালেঞ্জ করতে চাই। রোহিত বিশ্রাম নিতে চেয়েছে। এই রকম পরিস্থিতিতে পরের পর ম্যাচ খেলা সহজ নয়। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই আমরা এই প্রতিযোগীতায় খেলতে এসেছি। বিশ্বকাপের আগে এই ধরনের টুর্নামেন্ট খেলার ফলে অনেক কিছু শিখতে পেরেছি আমরা। বেশ কিছু জিনিস হারা ম্যাচগুলো থেকে শিখতে পেরেছি। বিশ্বকাপে যারা খেলবে তাদের কী দায়িত্ব থাকতে সেটা স্থির করার চেষ্টা করা হচ্ছে।"

আফগাসিন্তান:

হাজরাতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাডরান, নাজিবুল্লাহ জাডরান, মহম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমাতুল্লা ওমারজাই, মুজীব উর রহমান, ফারিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি

ভারত:

কে এল রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীপক হুডা, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+