ইতিহাস সৃষ্টি রশিদ খানের, সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৪০০ টি-টোয়েন্টি উইকেট
ইতিহাস সৃষ্টি রশিদ খানের, সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৪০০ টি-টোয়েন্টি উইকেট
শেষপর্যন্ত দলকে সতিনি সেমিফাইনালে তুলতে পারেননি। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আফগানিস্তানকে। কিন্তু আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খান ইতিহাস সৃষ্টি করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে। বিশ্বকাপের ময়দানেই তিনি স্থাপন করেছেন ৪০০ টি-টোয়েন্টি উইকেট নেওয়ার কীর্তি। সর্বকনিষ্ঠ বোলরা হিসেবে এই গৌরব অর্জন তাঁর।

রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে রশিদের দল আফগানিস্তান গুরুত্বপূর্ণ সুপার টুয়েলভের ম্যাচ খেলতে নামে। এই ম্যাচেই সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৪০০ টি-টোয়েন্টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলায় ৪০০তম উইকেট নিয়ে তিনি এলিট লিস্টে নিজের নাম তুলে ধরলেন।
এদিন বিশ্বকাপের মঞ্চে টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের ৪০০তম শিকার হন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রশিদ খান রয়েছেন মাত্র তিনজনের পরে। অর্থাৎ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রশিদ খান চার নম্বরে। ডোয়েন ব্র্যাভো, সুনীল নারিন, ইমরান তাহিরের পর রয়েছেন রশিদ খান।
ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো রয়েছে সবার উপরে। তিনি মোট ৫৫৩টি টি-টোয়েন্টি উইকেট শিকার করেছেন। তারপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজেরই সুনীল নারিন। তিনি ৪২৫টি উইকেট নিয়েছেন। তারপর রয়েছে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। তাহিরের শিকার সংখ্যা ৪২০। এলিট ৪০০ ক্লাবে চতুর্থ বোলার হলেন রশিদ খান। এই কীর্তি তিনি স্থাপন করলেন সর্বকনিষ্ঠ বোলার হিসেবে।
রশিদ খান আফগানিস্তানের হয়ে ১০৩টি উইকেট নিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৩টি উইকেট শিকার করেছেন রশিদ। বাকিটা বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে যে দলের হয়ে তিনি খেলেন তার হয়ে এসেছে। তার ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে, তিনি সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগে একটি প্রভাবশালী নাম হয়ে উঠতে পেরেছেন। তিনি টি-টোয়েন্টি লিগে একজন বিশ্ব-ক্রীড়াবিদ হয়ে উঠেছেন। প্রতি মরশুমে তাঁর জনপ্রিয়তা বেড়ে চলেছে।
এর আগে রশিদ খান পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেই টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১০০ উইকেট শিকারী হিসেবে করার দ্রুততম বোলার হয়েছিলেন। তিনি ছাড়া আর মাত্র তিনজন বোলার টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ২০১৯ সালে প্রথম ল্যান্ডমার্কে পৌঁছেছিলেন। তারপর বাংলাদেশের সাকিব আল হাসান এবং নিউজিল্যান্ডের টিম সাউদি এই বছরের শুরুতে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নেন। সাকিব এই মুহূর্তে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ উইকেট শিকারী।












Click it and Unblock the Notifications