সলমনের গানে কোমর দোলালেন রশিদ- শেহজাদ
পেল্লাই ভুড়ি নিয়েই গানের তালে তালে কোমর দোলাচ্ছেন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মহম্মদ শেহজাদ
বিশ্বকাপ খেলার মাঝে খোশমেজাজে আফগান ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রত্যাশা তৈরি করেছিল আফগান দল। পরে বিশ্বকাপ শুরুতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়। অজিদের পর মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করলেও ম্যাচ জেতা হয়নি মহম্মদ নবিদের। ম্যাচ হারলেও ভেঙে পরেননি রশিদরা। টুর্নামেন্টের কামব্যক করার জন্য নাচের মধ্যে দিয়ে মোটিভেশন খুঁজে নিলেন অন্যভাবে।
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে সলমন খানের গানের তালে নাচছেন আফগান তিন ক্রিকেটার। বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা বজরঙ্গী ভাইজান। সলমন-করিনা কাপুর অভিনীত এই সিনেমা ১০০ কোটির বেশি ব্যবসা করেছিল। সেই সিনেমারই 'আজ কী পার্টি মেরি তারাফ সে'-র সুরে কোমর দোলালেন রশিদ-শেহজাদরা।
If the @cricketworldcup was awarded to the team that has the most fun, @ACBofficials would be clear favourites 😂🕺🕺🕺 #AfghanAtalan #CWC19 pic.twitter.com/2mWm1iZQFO
— ICC (@ICC) June 4, 2019
সঙ্গে ফ্ল্যাশব্যাকে ইতিহাসের পাতায় ফিরে গেলেন আফগান দলের তিন ক্রিকেটার। ২০১৮ সালে আয়ারল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপ খেলার ছাড়পত্র জোগাড় করে নেয় আফগান দল। ল্যাপটপে সেই ম্যাচের পুরনো ভিডিতে চোখ রেখে আবেগঘন হয়ে পড়েন কিপার শেহজাদ।
Click it and Unblock the Notifications