অবশেষে কিছুটা স্বস্তি পেলেন ধর্ষণের দায়ে অভিযুক্ত দানুষ্কা গুণতিলকা, এই আবেদন রাখল আদালত
অবশেষে কিছুটা স্বস্তি পেলেন ধর্ষণের দায়ে অভিযুক্ত দানুষ্কা গুণতিলকা, এই আবেদন রাখল আদালত
টি ২০ বিশ্বকাপ ২০২২-এর মধ্যেই গুরুতর অভিযোগে বিদ্ধ হন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলকা। এক অজি মহিলাকে যৌন হায়রানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিশ্বকাপে শ্রীলঙ্কার শেষ ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

অবশেষে জামিন পেলেন দানুষ্কা গুণতিলকা:
বেশ কিছু সময় কারাগারের পিছনে কাটানোর পর অবশেষে জামিন পেলেন দনুষ্কা গুণতিলকা। বৃহস্পতিবার তাঁরে জামিন দিল সিডনির ডাউনিং সেন্টার কোর্ট। একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে পার্কলেয়া সংশোধনাগার থেকে কোর্টের সামনে অনলাইন হাজিরা দিয়েছিলেন দনুষ্কা। ৭ নভেম্বর তাঁর আগের জামিন আবেদন বাতিল হওয়ার পর এই সংশোধানাগারেরই রয়েছে তিনি। শ্রীলঙ্কা দলের দেশে উড়ে যাওয়ার ৬ ঘণ্টা আগে গ্রেফতার করা হয় গুণতিলকাকে। তাঁর বিরুদ্ধে ২৯ বছর বয়সী এক মহিলাকে যৌন নিপিড়ন এবং তাঁর সম্মতির বিরুদ্ধে চার বার সংগমের অভিযোগ রয়েছে।

কী শর্তে জামিন পেয়েছেন গুণতিলকা:
জানা গিয়েছে শ্রীলঙ্কার সরকার এবং সেই দেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁর পাশে রয়েছে। মোটা অঙ্কের বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি গুণতিলকাকে তাঁর পাসপোর্ট জমা দিতে হয়েছে, দৈনিক দুই বার করে পুলিশ রিপোর্টিং করতে বলা হয়েছে, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত তার জন্য কার্ফিউ রাখা হয়েছে, অভিযোগকারীনির সঙ্গে কোনওরূপ যোগাযোগ স্থাপন করতে পারবেন না তিনি। টিন্ডার সহ অন্যান্য ডেটিং অ্যাপ্লিকেশন তিনি ব্যবহার করতে পারবেন না।

শ্রীলঙ্কার জার্সিতে আন্তর্জাতিক স্তরে দানুষ্কার কেরিয়ার:
শ্রীলঙ্কার হয়ে গুণতিলকা ৮টি টেস্ট, ৪৭টি একদিনের আন্তর্জাতিক এবং ৪৬টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ২০১৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কা দলে অভিষেক হয় গুণতিলকার।কাছে অভিযোগ ছিল, চলতি সপ্তাহের গোড়ার দিকে রোজ বে-তে স্থানীয় বাসিন্দা ২৯ বছরের এক মহিলাকে যৌন হেনস্থা করেন গুণতিলকা। গুণতিলকা টেস্টে মোট ২৯৯ রান করেছেন, একদিনের আন্তর্জাতিকে ২টি শতরান এবং ১১টি অর্ধশতরান-সহ ১৬০১ রান রয়েছে তাঁর। টি ২০ আন্তর্জাতিসে তিনটি অর্ধশতরান-সহ ৭৪১ রান করেছেন।

সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত গুণতিলকা:
এই ক্রিকেটারের উপর অভিযোগ ওঠার পর নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পূর্ণা তদন্ত রিপোর্ট সামনে না আসা পর্যন্ত কোনও রকম ক্রিকেটে অংশ নিতে পারবেন না গুণতিলকা। পুরো প্রক্রিয়ার উপর শ্রীলঙ্কা ক্রিকেট নজর রেখেছে এবং তাদের তরফ থেকেও পুরো বিষয়টা খুঁটিয়ে দেখা হবে বলে সেই সময়ে বলা হয়েছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications