রোহিত শর্মার চোট বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের রাস্তা খুলে দিতে পারে বাংলার অধিনায়কের

রোহিত শর্মার চোট বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের রাস্তা খুলে দিতে পারে বাংলার অধিনায়কের

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়ে শেষ ওডিআই থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। রোহিতের ছিটকে যাওয়ার কথা জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন। পাশাপাশি টেস্ট সিরিজে রোহিতকে পাওয়া যাবে কি না সেই বিষয় নিশ্চিত করে কিছু বলতে পারেননি দ্রাবিড়।

চোট পেয়ে তৃতীয় ওডিআই থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা, অনিশ্চিত টেস্ট সিরিজেও:

চোট পেয়ে তৃতীয় ওডিআই থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা, অনিশ্চিত টেস্ট সিরিজেও:

দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে স্লিপে ফিল্ডিং করার সময়ে বাম হাতে বুড়ো আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। চোটের কারণে শেষ ওডিআই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি। ম্যাচের পর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় নিশ্চিত করেছেন চোটের কারণে রোহিত শর্মা খেলতে পারবেন না শেষ ওডিআই ম্যাচে। চোটের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে রোহিত উড়ে গিয়েছেন মুম্বইয়ে। টেস্ট সিরিজে রোহিত শর্মার খেলার সম্ভাবনা কম।

রোহিত না পারলে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন অভিমন্যু ঈশ্বরন:

রোহিত না পারলে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন অভিমন্যু ঈশ্বরন:

রোহিত একান্তই যদি দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে না পারেন বাংলাদেশের বিরুদ্ধে তা হলে তাঁর পরিবর্তে ভারতীয় দলের রাস্তা খুলে যেতে পারে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের জন্য। নাম না প্রকাশের শর্তে এক বিসিসিআই আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, "অভিমন্যু ঈশ্বরন চলতি এ টেস্ট সিরিজে ব্যাক টু ব্যাক শতরান করেছেন এবং ও এক জন ওপেনার। খুব সম্ভবত সিলিটে দ্বিতীয় এ টেস্ট শেষ করার পর চট্টোগ্রামে স্কোয়াডের সঙ্গে যোগ দেবে ও।"

ঈশ্বরণ এলেও ওপেনিং হয়তো করতে পারবেন না তিনি:

ঈশ্বরণ এলেও ওপেনিং হয়তো করতে পারবেন না তিনি:

রোহিত শর্মার পরিবর্তে অভিমন্যু ঈশ্বরন যদি সুযোগও পান তবুও ওপেনিং করবেন না তিনি। চট্টোগ্রাম ওপেনিং করবেন স্ট্যান্ড ইন অধিনায়ক কে এল রাহুল এবং তরুণ ব্যাটসম্যান শুভমন গিল।

চোট পাওয়া শামির পরিবর্তে সুযোগ পেতে পারেন উমরান মালিক বা মুকেশ কুমার:

চোট পাওয়া শামির পরিবর্তে সুযোগ পেতে পারেন উমরান মালিক বা মুকেশ কুমার:

চোটের কারণে মহম্মদ শামি টেস্ট সিরিজে ভারতের জার্সিতে পারফর্ম করতে পারবেন না। শামির পরিবর্তে টেস্ট সিরিজে ভারতের দলে ডাক পেতে পারেন ইন্ডিয়া এ দলে লাগাতার ভাল পারফর্ম করা বাংলার সিমার মুকেশ কুমার। মুকেশের সঙ্গে লড়াইয়ে রয়েছেন উমরান মালিকও। উমরান বা মুকেশের মধ্যে কোনও এক জন শামির পরিবর্তন হিসেবে ডাক পেতে পারেন ভারতের দলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+