আইপিএলে প্রথম ম্যাচ মিস ফিঞ্চ ও ম্যাক্সওয়েলের, কারণ জব্বর
অস্ট্রেলিয়ান প্লেয়ার অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না আইপিএলে।
অস্ট্রেলিয়ান প্লেয়ার অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না আইপিএলে। ফিঞ্চ খেলতে পারবেন না কিংস ইলেভেনের জার্সিতে, আর ম্যাক্সওয়েলের খেলা হবে না দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি গায়ে।

ফিঞ্চ আসতে না পারার কারণ, তখন গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁর দীর্ঘ সময়ের বান্ধবী অ্যামি গ্রিফিথসকে। অন্যদিকে এই বিয়েতে ফিঞ্চের সঙ্গে থাকবেন তাঁর কাছের বন্ধু ম্যাক্সওয়েল।
দিল্লি ডেয়ার ডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাব নিজেদের প্রথম ম্যাচ খেলবে ফিরোজ শাহ কোটলায় এপ্রিলের ৮ তারিখে।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া নিজের সাক্ষাৎকারে অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, 'আমি আজ সকালেই ক্রীড়াসূচি দেখেছি, নিজের বিয়ে মিস করার কোনও প্রশ্নই ওঠে না। ' তিনি আরও যোগ করেছেন,'অ্যামিকে ছাড়াটা একটু বেশি শক্ত তাই না। '

ফিঞ্চ কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সি গায়ে দ্বিতীয় ম্যাচ যা ১৩ তারিখে সেটা খেলার জন্যে হাজির হয়ে যাবেন। অজি এই তারকা জানিয়েছেন যে ভালো বিষয় প্রথম ও দ্বিতীয় ম্যাচের মধ্যে অনেকগুলি দিনের পার্থক্য। ফলে আর বেশি ম্যাচ মিস করতে হবে না। এদিকে কিংস ইলেভেন ও দিল্লি ডেয়ারডেভিলস দুই দলের কোচ দুই অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ ও রিকি পন্টিং। ফলে বিয়ের কারণে ছুটি পেতে কোনও অসুবিধা হয়নি।
ফিঞ্চ নিজেই কোচকে ধন্যবাদ জানিয়ে বলেছেন হজি তাঁর ভালো বন্ধু তাই ছুটি দিয়ে দিয়েছেন। আসলে বিয়ের জন্য ছুটি নিলেও ভারতের মাটিতে আইপিএলে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications