২৩ মে শেষ দিন, বিশ্বকাপে কেদার যাদবের পরিবর্ত তবে কে?
মেরে কেটে হাতে আছে মোটে পাঁচ দিন। ২৩ মে-র মধ্যে ভারতের বিশ্বকাপগামী দলের সদস্য অসুস্থ কেদার যাদবকে নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিসিআইকে।
মেরে কেটে হাতে আছে মোটে পাঁচ দিন। ২৩ মে-র মধ্যে ভারতের বিশ্বকাপগামী দলের সদস্য অসুস্থ কেদার যাদবকে নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিসিআইকে। আইসিসির নিয়ম অনুযায়ী, কেদার যাদবের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে বিশ্বকাপগামী দলে নিতে হলে, ২৩ মে-তেই সেই নাম ভারতীয় বোর্ডকে ঘোষণা করতে হবে।

এখনও পর্যন্ত যা খবর, মহারাষ্ট্রের এই ডানহাতি ব্যাটসম্যান ও স্পিনারের এ-কদিনে সুস্থ হয়ে ওঠা কার্যত অসম্ভব। সেক্ষেত্র পরিবর্ত হিসেবে ক্রিকেট প্রেমীদের একাংশের পছন্দ ঋষভ পন্থ হলেও, তাঁকে নিয়ে নির্বাচকরা ভাবছেন না বলেই বিসিসিআই সূত্রে খবর। চোটগ্রস্ত কেদার যাদবের পরিবর্তে অক্ষর প্যাটেল কিংবা আম্বাতি রায়ডুকে বিশ্বকাপের দলে অন্তর্ভূক্ত করা হতে পারে। এমনকী সেকেন্ড স্ট্যান্ড-বাইয়ের তালিকাতেও আইপিএলে দুরন্ত ফর্মে থাকা তরুণ ঋষভকে রাখা হয়নি বলেই বিসিসিআই সূত্রে খবর।
শোনা যাচ্ছে, নির্বাচকরা ভারতের বিশ্বকাপ দলে কেদার যাদবের পরিবর্তে এমন কোনো খেলোয়াড়কে চাইছেন, যিনি ব্যাট ও বল হাতে সমান ভাবে পারদর্শী। কেদারের মতোই আচমকা উইকেট তুলে নেওয়ার ক্ষমতা অল-রাউন্ডার অক্ষর প্যাটেলের আছে বলেই মনে করেন নির্বাচকরা। তাই তাঁর ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা বেশি। সে জায়গায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে নিলে দলে অল-রাউন্ডারের সংখ্যা কমে যাবে বলেই মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সবটাই এখন কেদার যাদবের সুস্থতার উপর নির্ভর করছে। বিসিসিআই আশাবাদী হলেও কেদারের অসুস্থতা নিয়ে ভারতের বিশ্বকাপগামী দলের কোচ রবি শাস্ত্রী নিজেই ধোঁয়াশায়। ২২ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সেই ফ্লাইটে কেদার যাদব নাকি তাঁর পরিবর্তে অন্য কেউ উঠবেন, সে তো সময় বলবে।












Click it and Unblock the Notifications